বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাবেক এমপি হাবিবসহ ৪৪ জন খালাস
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৫
শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় সাবেক এমপি হাবিবসহ ৪৪ জন খালাস
নিজস্ব প্রতিবেদক | ১ মিনিটে পড়ুন
বুধবার (২২ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম এবং বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।
আসামিপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী আমিনুল ইসলাম, আর রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান। রায়ে আদালত বলেন, বিচার প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি ছিল, যার ফলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মন্তব্য করেন, “ঘটনা না ঘটলেও তৎকালীন সরকার আদালতকে ব্যবহার করে সাজা দিয়েছিল।” এর আগে একই হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায়ও আসামিরা খালাস পান।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া অন্য একটি মামলায়ও হাবিব উল ইসলাম হাবিবকে ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস দেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ। সেই রায় দেন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলী।
ঘটনার পটভূমি:
২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামে এক মুক্তিযোদ্ধার ধর্ষিত স্ত্রীকে দেখতে যান। সেখান থেকে যশোর ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে তার গাড়িবহরে হামলা চালানো হয়। শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া, বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র আইনে তিনটি মামলা দায়ের হয়।
হাইকোর্টের সর্বশেষ রায়ে দীর্ঘদিনের এই মামলার বিচারিক প্রক্রিয়ার অবসান ঘটল বলে মনে করছেন আইনজীবীরা।
আরও পড়ুন:
? নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হয়ে রুখতে হবে: আমান
? শেখ হাসিনা ‘রাজাকারের বাচ্চা’ বলেননি, নীলনকশায় হয়েছেন ক্ষমতাচ্যুত: ট্রাইব্যুনালে আইনজীবী
? হাসিনা-কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শুরু
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন