ডি এস কে টিভি চ্যানেল

ভিসা চালু হলে বাংলাদেশিদের জন্য কমবে হোটেল ভাড়া, কেনাকাটায়ও স্বস্তির আশ্বাস

আস্থা ফেরাতে বাংলাদেশিদের কাছে ‘ন্যায্য মূল্যে’ পণ্য বিক্রির ঘোষণা কলকাতার ব্যবসায়ীদের

ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হলে বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল ভাড়া ও কেনাকাটার খরচ সাধ্যের মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার ‘মিনি বাংলাদেশ’ খ্যাত মারকুইস স্ট্রিট এলাকার ব্যবসায়ীরা।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর ঘোষণার পর এই সিদ্ধান্তের কথা জানান ব্যবসায়ীরা। তারা বলেন, গত দুই বছরের ক্ষতি একবারে পুষিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। বরং বাংলাদেশি পর্যটকদের আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধার করাকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছেন।

ব্যবসায়ীদের মতে, বাংলাদেশি পর্যটকরা কলকাতার পর্যটন, হোটেল ও খুচরা ব্যবসার অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই ভিসা চালু হওয়ার পর তাদের স্বাগত জানাতে হোটেল ভাড়া, খাবার এবং কেনাকাটার খরচ যতটা সম্ভব সহনীয় রাখার চেষ্টা করা হবে।

তাদের আশা, ভিসা কার্যক্রম স্বাভাবিক হলে আবারও বিপুল সংখ্যক বাংলাদেশি কলকাতায় ভ্রমণ, চিকিৎসা ও কেনাকাটার জন্য আসবেন। এতে শুধু স্থানীয় ব্যবসাই নয়, কলকাতার পর্যটন খাতও নতুন করে প্রাণ ফিরে পাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

আস্থা ফেরাতে বাংলাদেশিদের কাছে ‘ন্যায্য মূল্যে’ পণ্য বিক্রির ঘোষণা কলকাতার ব্যবসায়ীদের

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

ভিসা চালু হলে বাংলাদেশিদের জন্য কমবে হোটেল ভাড়া, কেনাকাটায়ও স্বস্তির আশ্বাস

ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হলে বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল ভাড়া ও কেনাকাটার খরচ সাধ্যের মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার ‘মিনি বাংলাদেশ’ খ্যাত মারকুইস স্ট্রিট এলাকার ব্যবসায়ীরা।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর ঘোষণার পর এই সিদ্ধান্তের কথা জানান ব্যবসায়ীরা। তারা বলেন, গত দুই বছরের ক্ষতি একবারে পুষিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। বরং বাংলাদেশি পর্যটকদের আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধার করাকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছেন।

ব্যবসায়ীদের মতে, বাংলাদেশি পর্যটকরা কলকাতার পর্যটন, হোটেল ও খুচরা ব্যবসার অন্যতম প্রধান চালিকাশক্তি। তাই ভিসা চালু হওয়ার পর তাদের স্বাগত জানাতে হোটেল ভাড়া, খাবার এবং কেনাকাটার খরচ যতটা সম্ভব সহনীয় রাখার চেষ্টা করা হবে।

তাদের আশা, ভিসা কার্যক্রম স্বাভাবিক হলে আবারও বিপুল সংখ্যক বাংলাদেশি কলকাতায় ভ্রমণ, চিকিৎসা ও কেনাকাটার জন্য আসবেন। এতে শুধু স্থানীয় ব্যবসাই নয়, কলকাতার পর্যটন খাতও নতুন করে প্রাণ ফিরে পাবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল