ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জিয়ানগরে ফ্যামিলি কার্ডের জরিপ সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সভা

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আমির ডা. শফিকুর রহমান।

পথচলায় ঘটে যাওয়া সব ভুলের জন্য জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত — আমাদের কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, কোনো ক্ষতি হয়ে থাকে, আমরা বিনাশর্তে তাদের কাছে ক্ষমা চাইছি। ব্যক্তি হোক বা পুরো জাতি—সবার কাছেই আমি ক্ষমা চাই।” তিনি আরও বলেন, “এই প্রথম নয়, এর আগেও আমরা ক্ষমা চেয়েছি—অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, এমনকি এটিএম আজহারুল ইসলাম জেল থেকে মুক্তি পাওয়ার পরও আমরা ক্ষমা প্রার্থনা করেছি। এবারও আমি স্পষ্টভাবে বলছি—আমরা কোনো শর্ত ছাড়াই মাফ চাইছি।” ডা. শফিকুর রহমান নিজের বক্তব্যে আত্মসমালোচনাও করেন: “আমরা বলবো কীভাবে যে কোনো ভুল করিনি? শত সিদ্ধান্তের মধ্যে একটি ভুল হলেও তা জাতির ক্ষতি ডেকে আনতে পারে। তাই আমার কোনো সিদ্ধান্তে যদি জাতির ক্ষতি হয়ে থাকে, আমি বিনম্রচিত্তে মাফ চাই। এতে লজ্জার কিছু নেই।” ক্ষমা চাওয়ার ভাষা নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বলেন, “অনেকে বলেন, এইভাবে না, ওইভাবে মাফ চাইতে হবে। আমি স্পষ্ট করে বলছি—আমরা বিনাশর্তে মাফ চেয়েছি, কোনো শর্ত রাখিনি। এখন বলার আর কিছুই বাকি নেই।” তিনি আরও যোগ করেন, “কেউ যেন না বলে আমি শুধু বিদেশে গিয়ে ক্ষমা চেয়েছি—আমি দেশের মাটিতেও ক্ষমা চেয়েছি, আজ আবার বিদেশের মাটিতেও বললাম, যেন সবাই শুনতে পায়।” সভায় জাতীয় নির্বাচন, গণভোট ও রাজনৈতিক ইস্যু নিয়েও বক্তব্য দেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হবে, এতে কোনো অনিশ্চয়তা নেই। ক্ষমতায় এলে আমরা সংবিধান অনুযায়ী সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তা দেবো।” ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। কোনো দেশকেই শত্রু ভাবি না, কিন্তু সমতার ভিত্তিতেই সম্পর্ক স্থায়ী হতে পারে।” এই বক্তব্যের মধ্য দিয়ে জামায়াত আমির শুধু রাজনৈতিক নয়, নৈতিক দায়ও স্বীকার করলেন বলে মনে করছেন বিশ্লেষকরা—যা বাংলাদেশের রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আমির ডা. শফিকুর রহমান।

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল