ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

মুখোমুখি ট্রাম্প-শি: গলবে কি সম্পর্কের বরফ?

মুখোমুখি ট্রাম্প-শি: গলবে কি সম্পর্কের বরফ? এশিয়া সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হোয়াইট হাউস নিশ্চিত করেছে—এই সফরেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বসছেন ট্রাম্প। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ যখন চরম উত্তেজনার পর্যায়ে, তখনই এমন বৈঠক ঘিরে বাড়ছে কৌতূহল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে শি ও ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হবে। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের সাইডলাইনে এই উচ্চপর্যায়ের সাক্ষাৎ হবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দুই নেতার প্রথম মুখোমুখি আলোচনা। বিবিসির তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ ধরেই বৈঠকটি নিয়ে আলোচনা চলছিল, তবে বাড়তে থাকা শুল্ক বিরোধের কারণে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা ছিল। ট্রাম্প সম্প্রতি সতর্ক করেছেন, চীন যদি রেয়ার আর্থ খনিজ রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা না তুলে নেয়, তাহলে নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর আগে তিনি চীনের বিরুদ্ধে ‘অন্যায্য বাণিজ্য নীতি’ নিয়ে কড়া সমালোচনাও করেছেন। অন্যদিকে, বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক হয়তো যুক্তরাষ্ট্র-চীনের উত্তপ্ত সম্পর্কের বরফ গলানোর প্রথম পদক্ষেপ হতে পারে। তবে সেটি কতটা ফলপ্রসূ হবে, তা জানতে অপেক্ষা করতে হবে ৩০ অক্টোবর পর্যন্ত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

মুখোমুখি ট্রাম্প-শি: গলবে কি সম্পর্কের বরফ?

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫

featured Image
মুখোমুখি ট্রাম্প-শি: গলবে কি সম্পর্কের বরফ? এশিয়া সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হোয়াইট হাউস নিশ্চিত করেছে—এই সফরেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বসছেন ট্রাম্প। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ যখন চরম উত্তেজনার পর্যায়ে, তখনই এমন বৈঠক ঘিরে বাড়ছে কৌতূহল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে শি ও ট্রাম্পের বৈঠক অনুষ্ঠিত হবে। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের সাইডলাইনে এই উচ্চপর্যায়ের সাক্ষাৎ হবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দুই নেতার প্রথম মুখোমুখি আলোচনা। বিবিসির তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ ধরেই বৈঠকটি নিয়ে আলোচনা চলছিল, তবে বাড়তে থাকা শুল্ক বিরোধের কারণে বিষয়টি নিয়ে অনিশ্চয়তা ছিল। ট্রাম্প সম্প্রতি সতর্ক করেছেন, চীন যদি রেয়ার আর্থ খনিজ রপ্তানিতে কঠোর নিষেধাজ্ঞা না তুলে নেয়, তাহলে নভেম্বর থেকে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর আগে তিনি চীনের বিরুদ্ধে ‘অন্যায্য বাণিজ্য নীতি’ নিয়ে কড়া সমালোচনাও করেছেন। অন্যদিকে, বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক হয়তো যুক্তরাষ্ট্র-চীনের উত্তপ্ত সম্পর্কের বরফ গলানোর প্রথম পদক্ষেপ হতে পারে। তবে সেটি কতটা ফলপ্রসূ হবে, তা জানতে অপেক্ষা করতে হবে ৩০ অক্টোবর পর্যন্ত।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল