বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
ইসরাইলের বিমান হামলায় লেবাননে নিহত ৪, ভেঙে গেল যুদ্ধবিরতি
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৫
ইসরাইলের বিমান হামলায় লেবাননে নিহত ৪, ভেঙে গেল যুদ্ধবিরতি
যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত চারজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। খবর আল জাজিরার।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এই হামলা চালানো হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে একজন বৃদ্ধাও রয়েছেন।
প্রথমে পূর্বাঞ্চলের পাহাড়ি বেকা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় দুজন নিহত হন। কিছুক্ষণ পর দক্ষিণের নাবাতিয়ে এলাকায় আরেক দফা হামলায় আরও দুজন প্রাণ হারান।
লেবাননের সরকারি সংবাদসংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, ইসরাইলি যুদ্ধবিমানগুলো বেকা উপত্যকার পার্বত্য অঞ্চলে একাধিক তীব্র হামলা চালায়, যা সিরিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত।
ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) হামলার কথা স্বীকার করে জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল হিজবুল্লাহর অস্ত্রভান্ডার ও ক্ষেপণাস্ত্র তৈরির কেন্দ্র। তারা দাবি করেছে, এসব স্থান থেকেই ইসরাইলের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি সামরিক অভিযান শুরু হলে হিজবুল্লাহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ শুরু করে। এর পর থেকেই দুই পক্ষের মধ্যে সংঘাত তীব্র হয়ে ওঠে।
দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর গত বছরের নভেম্বরে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। ততদিনে ইসরাইলি হামলায় লেবাননে চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়েছিলেন।
তবে সেই যুদ্ধবিরতির পরও পরিস্থিতি শান্ত হয়নি। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, উপত্যকায় ও অধিকৃত পশ্চিম তীরে এখনো প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে ইসরাইল—যেখানে হতাহতের সংখ্যা বাড়ছেই।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন