ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বুধবার, ১৭ জুন ২০২৬

ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের ঘোষণা....

প্রকাশ হলো কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি, সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান মুরাদ

কুড়িগ্রামে ছাত্রশিবিরের উদ্যোগে ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার প্রদান।

কুড়িগ্রামের সন্তান এ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় কুড়িগ্রামে আনন্দ মিছিল।

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি হাসান আলী, সাধারণ  সম্পাদক   সহিদুজ্জামান   রাসেল

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে জিপিএ-৫ A প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা।

নদীভাঙনে মানুষের বসতবাড়ি, বাজার, মসজিদ, মন্দির কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পূর্বনির্ধারিত ‘নালিয়ার দোলা’তেই দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ভূরুঙ্গামারীতে সোনার হাট ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দু'র্নীতি, অল্প বৃষ্টিতেই ব্ল'ক ধ্ব'সে বিপন্ন রাস্তা!

DSK TV chanel সংগ্রীত

স্টাফ রিপোর্টার হাসান মাহমুদ জয়   (কুড়িগ্রাম) 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় নির্মাণাধীন সোনার হাট ব্রিজের নতুন সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম, ব্যাপক দুর্নীতি ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে নামমাত্র বালু ব্যবহার করে, কোনো ধরনের সলিং ছাড়াই রাস্তার দু’পাশে ব্লক বসানোর কাজ চলছে। ফলে সামান্য বৃষ্টিতেই নবনির্মিত রাস্তার সাইডের ব্লক ধসে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, সামনে মাঝারি ধরনের বা ভারী বৃষ্টিপাত হলে পুরো সড়কজুড়ে ভয়াবহ ধস নেমে আসবে।

সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে ব্লকের নিচে ইটের খোয়া ও নির্দিষ্ট পরিমাপের সামগ্রী ব্যবহার করার কথা থাকলেও, এখানে তার কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। খোয়া ছাড়াই শুধুমাত্র নরমাল বালুর ওপর তড়িঘড়ি করে ব্লক বসিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তৈরিকৃত ব্লকগুলোর মান অত্যন্ত নিম্নমানের এবং ভঙ্গুর। সামান্য ভারী যান বা সাধারণ গাড়ি নামানো মাত্রই এই ব্লকগুলো ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যাচ্ছে। সরকারি নিয়মকানুন ও সিডিউলকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিকাদার নিজের ইচ্ছামতো কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে ও সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই মেগা অনিয়ম ও দুর্নীতির নেপথ্যে রয়েছেন ব্রিজের কাজে নিয়োজিত প্রজেক্ট ম্যানেজার (পিএম) এবং স্থানীয় প্রভাবশালী ঠিকাদার শাজাহান আলী সোহাগসহ একটি সিন্ডিকেট। তাদের প্রত্যক্ষ যোগসাজশ ও তদারকির অভাবেই সরকারের লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই জনগুরুত্বপূর্ণ সড়কটি উদ্বোধনের আগেই ধ্বংসের মুখে পড়েছে।

এই ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ শিক্ষার্থী এবং ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দারা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উন্নয়নের নামে এভাবে রাষ্ট্রীয় অর্থ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখনই যদি সামান্য বৃষ্টিতে রাস্তা ভেঙে যায়, তবে মূল বর্ষা মৌসুমে এই সড়কের কোনো অস্তিত্বই থাকবে না।

এ বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসীর স্পষ্ট বক্তব্য— এই অনিয়মের বিরুদ্ধে অবিলম্বে একটি সুুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হোক। একই সাথে সড়কের কাজের মান নিশ্চিত করে, সরকারি সিডিউল অনুযায়ী সঠিক মাপে ও সঠিক নিয়মে যেন কাজটি সম্পন্ন করা হয়, সেই দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সর্বস্তরের জনগণ ও সচেতন ছাত্র সমাজ জোর দাবি তুলেছেন— অনতিবিলম্বে দুর্নীতিবাজ ঠিকাদার শাজাহান আলী সোহাগ ও সংশ্লিষ্ট পিএম-সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। জনস্বার্থে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী উপজেলাবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ভূরুঙ্গামারীতে সোনার হাট ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দু'র্নীতি, অল্প বৃষ্টিতেই ব্ল'ক ধ্ব'সে বিপন্ন রাস্তা!

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল