ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্যরা। সূত্রে জানা গেছে, বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, এর আইনি কাঠামো এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে এনসিপি ও ঐকমত্য কমিশনের পক্ষ থেকে পৃথক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ জুলাই ২০২৬

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৫

featured Image
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল। শনিবার (২৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়। এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্যরা। সূত্রে জানা গেছে, বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, এর আইনি কাঠামো এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে এনসিপি ও ঐকমত্য কমিশনের পক্ষ থেকে পৃথক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল