ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ২৬ অক্টোবর ২০২৫

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি   দিবস উপলক্ষে বর্ণাঢ্যর‍্যালি  ও আলোচনা সভায় ৯নং  চর ভূরুঙ্গামারী  অংশগ্রহণ।

পিরোজপুরে স্থানীয় সরকার গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্টিত

ফুলবাড়ীতে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

মাঠের হীরা কোহিনুর: কুড়িগ্রামের অলিগলি থেকে ঢাকার সবুজ   গালিচায় এক রূপকথার ফুটবল যাত্রা।

মাদক-স'ন্ত্রাস ও চাঁ'দাবাজি দূর করার প্রতিশ্রুতি ইব্রাহিমের, পাশে থাকার ঘোষণা স্থানীয়দের

উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’: কুড়িগ্রাম সরকারি কলেজে ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সারে তিন  মিনিটে মন্ত্রীকে ৪৫  বার ‘স্যার’, ডাকা  সেই ইউএনও আবারও আলোচনায়।

বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা শনিবার (২৫ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা। প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জেনারেল মির্জা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জেনারেল মির্জা বলেন, দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করেছে। তিনি পাকিস্তানের পক্ষ থেকে বাণিজ্য, যোগাযোগ এবং বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ ব্যক্ত করেন। তিনি আরও জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে নৌপথ চালু হয়েছে এবং শিগগিরই ঢাকা-করাচি আকাশপথও চালু করা হবে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে। সাক্ষাতে দুই পক্ষ আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচার যে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে, সে বিষয়েও মতবিনিময় হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, “ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই প্রবণতার বিরুদ্ধে লড়াই করতে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার।” সাক্ষাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫

featured Image
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা শনিবার (২৫ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা। প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে জেনারেল মির্জা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। জেনারেল মির্জা বলেন, দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন জনগণের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করেছে। তিনি পাকিস্তানের পক্ষ থেকে বাণিজ্য, যোগাযোগ এবং বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ ব্যক্ত করেন। তিনি আরও জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে নৌপথ চালু হয়েছে এবং শিগগিরই ঢাকা-করাচি আকাশপথও চালু করা হবে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে। সাক্ষাতে দুই পক্ষ আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচার যে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে, সে বিষয়েও মতবিনিময় হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, “ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই প্রবণতার বিরুদ্ধে লড়াই করতে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার।” সাক্ষাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল