বাংলাদেশ–পাকিস্তান ঘনিষ্ঠতা ভারত আঞ্চলিক হুমকি মনে করছে” — গোলাম মাওলা রনি
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫
বাংলাদেশ–পাকিস্তান ঘনিষ্ঠতা ভারত আঞ্চলিক হুমকি মনে করছে” — গোলাম মাওলা রনি
বাংলাদেশ ও পাকিস্তানের সাম্প্রতিক ঘনিষ্ঠ সম্পর্ককে ভারত আঞ্চলিক হুমকি বা ‘রিজিওনাল থ্রেট’ হিসেবে দেখছে, এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।
সোমবার (২৭ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, “পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জার সাম্প্রতিক বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের মাথাব্যথা বেড়ে গেছে।”
রনি বলেন, “জেনারেল সাহির শামশাদ মির্জা যখন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন, তখন তিনি নিজের ‘সামরিক লাঠি’ পায়ের ওপর রেখেছিলেন—যা ছিল অত্যন্ত দৃষ্টিকটু ও অপ্রোটোকল আচরণ। এটি বাংলাদেশের জন্য একপ্রকার অমর্যাদাকর দৃশ্য।”
তিনি আরও বলেন, “বিশ্বের কোনো দেশের সামরিক জেনারেল রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের সঙ্গে লাঠি হাতে বৈঠক করেননি—এমন ঘটনা আমি দেখিনি। প্রশ্ন হচ্ছে, কেন এটা বাংলাদেশে ঘটল?”
উল্লেখ্য, গত শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এই প্রসঙ্গে গোলাম মাওলা রনি বলেন, “পাকিস্তান এখন তাদের সামরিক শক্তিকে অর্থনৈতিক সম্পদে রূপান্তর করতে চাইছে। তারা বুঝে গেছে—কৃষি বা শিল্পখাতে তারা আর প্রতিযোগিতায় টিকতে পারছে না, তাই তাদের ‘ইফেক্টিভ মিলিটারি পাওয়ার’কেই এখন পণ্যে পরিণত করছে।”
তার ভাষায়, “পাকিস্তানের জেনারেল লাঠি হাতে ড. ইউনূসের সামনে বসার দৃশ্য দেখার পর দিল্লির মাথা খারাপ হয়ে গেছে। কারণ, ভারত এখন মনে করছে—বাংলাদেশ ও পাকিস্তানের এই বন্ধুত্ব তাদের জন্য একটি নতুন আঞ্চলিক কৌশলগত হুমকি।”
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন