ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

আগাম জামিনের উদ্যোগে সামিরা, হাইকোর্টে দেখা গেল বর্তমান স্বামীকে

আগাম জামিনের উদ্যোগে সামিরা, হাইকোর্টে দেখা গেল বর্তমান স্বামীকে চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের মামলায় প্রধান আসামি সামিরা হক হাইকোর্টে আগাম জামিনের আবেদন করতে যাচ্ছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) তার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদকে আদালতে দেখা যায় আইনজীবীদের সঙ্গে জামিন শুনানি নিয়ে পরামর্শ করতে। সকালে প্রায় ৯টার দিকে আপিল বিভাগের করিডোরে বসে থাকতে দেখা যায় ইশতিয়াক আহমেদকে। তিনি এ সময় বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এর আগে, সোমবার (২৭ অক্টোবর) একই মামলার অন্য আসামি ও খলনায়ক আশরাফুল হক ডনসহ সামিরার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকারের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) নাসির আহম্মেদ। এরই মধ্যে রমনা থানা থেকে বিমানবন্দর ও স্থলবন্দরের সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, যাতে কোনো আসামি দেশত্যাগ করতে না পারেন। এমনকি দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এর আগে ২০ অক্টোবর আদালতের নির্দেশে সালমান শাহর অপমৃত্যুর মামলা পুনঃতদন্তের ভিত্তিতে হত্যা মামলায় রূপান্তরিত হয়। এরপরই তার মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পুনঃতদন্তে নতুন সাক্ষ্য ও তথ্য যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। সালমান শাহ হত্যা মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি হিসেবে আছেন সালমানের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন— প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা আশরাফুল হক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়া বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু এবং রেজভী আহমেদ ফরহাদ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

আগাম জামিনের উদ্যোগে সামিরা, হাইকোর্টে দেখা গেল বর্তমান স্বামীকে

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল