মির্জাপুরে বাড়ছে ধর্ষণের ঘটনা—আমরা কি এখনও নীরব থাকব?
মির্জাপুরে দিন দিন বাড়ছে নারীর প্রতি সহিংসতা, অথচ আমাদের বিবেক যেন এখনো ঘুমিয়ে। কবে জাগবে আমাদের মানবিকতা? কবে আমরা প্রতিবাদ করতে শিখব?
সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার এক নারী ভয়াবহ গণধর্ষণের শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি গ্রামে বেড়াতে গিয়ে তিনি এই নির্মম ঘটনার শিকার হন। জানা যায়, খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাঁকে অচেতন করে প্রেমিকসহ আরও দুইজন মিলে এই জঘন্য অপরাধ সংঘটিত করে।
গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে কুমুদিনী হাসপাতাল, পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং অচেতন থাকায় এখনো বিস্তারিত বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অভিযুক্তদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং ভুক্তভোগীর জ্ঞান ফিরলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্ন একটাই—আর কত? আমরা কি শুধু দর্শক হয়ে থাকব, নাকি অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়াব?

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন