ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দৈনিক ডেসটিনির সাংবাদিক ও শিশু ভাগনী সাইফা

জিয়ানগরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ ও প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জিয়ানগরে পর'কীয়ার জেরে শাশুড়িকে হ'ত্যার অভিযোগ, গৃহবধূ সহ গ্রে'ফতার ২

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি &lrm

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার

পবিত্র ঈদুল আযহারের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক

ঐকমত্য কমিশনের সাম্প্রতিক পদক্ষেপে বিএনপি গভীরভাবে হতাশ আহমদ বলেছেন

আহমদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনের সাম্প্রতিক পদক্ষেপে বিএনপি গভীরভাবে হতাশ। এসব উদ্যোগের ফলে জাতিতে ঐক্যের পরিবর্তে বিভক্তি সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর লেকশোর হোটেলে এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন কিছু রাজনৈতিক দলের প্রস্তাব জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের সুপারিশগুলোতে কোনো জাতীয় ঐক্য গড়ে উঠবে না, বরং বিভক্তি আরও বাড়বে। সরকার ও কমিশনের সাম্প্রতিক কার্যক্রমে বিএনপি গভীর হতাশা প্রকাশ করছে।” তিনি আরও বলেন, “১৭ অক্টোবর যে দলিল স্বাক্ষরিত হয়েছিল, জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে করা সুপারিশে সেই দলিলের মূল বিষয়বস্তুই অনুপস্থিত। বলা হচ্ছে, ৪৮টি দফার ওপর গণভোট হবে—কিন্তু এ বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।” বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “প্রাথমিকভাবে বলা হয়েছিল, যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো বাস্তবায়ন করা হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, জুলাই সনদে সেই বিষয়গুলো নেই; বরং কমিশন ও কিছু নির্দিষ্ট দলের প্রস্তাবই স্থান পেয়েছে। এতে কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।” তিনি আরও বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। কিন্তু তারা যে প্রস্তাবগুলো দিয়েছে, তাতে ঐকমত্য নয় বরং অনৈক্য সৃষ্টি হবে। আসলে তারা কী লক্ষ্য অর্জন করতে চায়, তা আমাদের কাছে স্পষ্ট নয়।” আরপিও (Representation of the People Order) সংশোধন ও জোটের প্রতীক সংক্রান্ত নীতির দিকেও ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, “জোটবদ্ধ কোনো দল চাইলে নিজস্ব প্রতীক বা জোটের প্রতীক—যেটিতে ইচ্ছা সেই প্রতীকেই নির্বাচন করতে পারার কথা ছিল। অথচ এখন বলা হচ্ছে, জোটবদ্ধ দলগুলোকে নিজেদের প্রতীকেই নির্বাচন করতে হবে। এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক সিদ্ধান্ত।”তিনি আরও বলেন, “দেখছি, কিছু রাজনৈতিক দল এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের পক্ষেও অবস্থান নিচ্ছে—যা অত্যন্ত হতাশাজনক। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার প্রকৃত তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে এবং নিরপেক্ষ আচরণ বজায় রাখবে। কিন্তু এখন পর্যন্ত ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ড আমাদের সেই আশার বিপরীত।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ঐকমত্য কমিশনের সাম্প্রতিক পদক্ষেপে বিএনপি গভীরভাবে হতাশ আহমদ বলেছেন

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল