ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নেপালে ভ'য়াবহ বন্যার মধ্যেও অলৌকিক উদ্ধার, ৪৫ দিনের শিশুকে জীবিত উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

ভয়াবহ বন্যার মুখে প্রধান শিক্ষকের সাহসী সিদ্ধান্ত, বাঁচল ১,৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে চীন ও পাকিস্তান

নেপালে ভয়া'বহ বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নেতানিয়াহু: ইরান আমার এক ছেলেকে হ'ত্যার চেষ্টা করেছিল

ইরান–সৌদির জন্য যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যু'দ্ধে যোগ দিলে প্রতিবেশী দেশগুলোকে ‘শত্রু’ বলবে ইরান

গুপ্ত ভাইরাল ছাত্রদলের গুপ্ত লেখা মার্কেটিং করলেন ডাকসু শিবিরের নেতা আসিফ আবদুল্লাহ

সংগ্রহীত ছবি

গুপ্ত ভাইরাল ছাত্রদলের গুপ্ত লেখা মার্কেটিং করলেন ডাকসু শিবিরের নেতা আসিফ আবদুল্লাহ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি নির্বাচনি প্রচারণা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘গুপ্ত’ শব্দটি ব্যবহার করার পর থেকেই শব্দটি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচনায় আসে। বর্তমানে প্রায় সব রাজনৈতিক দলের নেতাকর্মীরাই বিভিন্ন প্রসঙ্গে এই শব্দটি ব্যবহার করছেন, যা নতুন করে রাজনৈতিক উত্তেজনা ও বিতর্কের জন্ম দিচ্ছে।

এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সড়ক ও পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে।

সম্প্রতি আসিফ আব্দুল্লাহ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেন, “কিছুক্ষণ আগে ছাত্রদলের পিও ভাইয়েরা ডাকসুতে এসে লিখে গেছেন। অনেক কষ্ট করে এসে লিখছেন, ভাবলাম এট্টুখানি মার্কেটিং করে দেই।”

পোস্টটির সঙ্গে থাকা ছবিতে তার পেছনের দেয়ালে ছাত্রদলের পক্ষ থেকে লেখা “গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান পাকিস্তান।”

পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৫২ হাজারের বেশি রিয়্যাক্ট পড়ে। এর মধ্যে ৩৫ হাজার ‘হা হা’ রিয়্যাক্ট, ১৪ হাজার লাইক এবং ৮৬৫টি লাভ রিয়্যাক্ট ছিল। এছাড়া পোস্টটিতে প্রায় ৫ হাজার ৭০০ মন্তব্য জমা পড়ে।

কমেন্টে অনেকে ‘গুপ্ত’ শব্দটি নিয়ে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানান। কেউ সরাসরি ‘গুপ্ত’ লিখে মন্তব্য করেন, আবার কেউ ব্যঙ্গ করে লেখেন— “গুপ্ত দেয়ালে লিখো না—ক্ষয়ে যাবে, খাম্বায় লিখো—রয়ে যাবে।” কেউ কেউ দেয়ালে লেখার হাতের লেখা নিয়েও মন্তব্য করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা সরকারের সময় রাজনৈতিক সমালোচনার মূল কেন্দ্র ছিল ত্রিমুখী দ্বন্দ্ব। তবে সরকার পরিবর্তন ও নির্বাচন-পরবর্তী সময়ে বিশেষ করে বিএনপি ও জামায়াতের মধ্যে পারস্পরিক সমালোচনায় ‘গুপ্ত’ শব্দটি নতুন রাজনৈতিক অভিধা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বর্তমানে রাজনৈতিক বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সমাবেশে শব্দটি বহুল ব্যবহৃত হচ্ছে, যা রাজনৈতিক সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই পোস্ট আবারও প্রমাণ করেছে—রাজনীতির ভাষা এখন শুধু সভা-সমাবেশে সীমাবদ্ধ নেই; ফেসবুক পোস্ট, দেয়াললেখা এবং অনলাইন প্রতিক্রিয়াও হয়ে উঠছে জনআলোচনার বড় বিষয়।

উল্লেখ্য, আসিফ আব্দুল্লাহ বর্তমান কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন এর ছেলে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

গুপ্ত ভাইরাল ছাত্রদলের গুপ্ত লেখা মার্কেটিং করলেন ডাকসু শিবিরের নেতা আসিফ আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল