ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

এনসিপি কারও ওপর নির্ভরশীল নয় এবং কাউকে অনুসরণ করে রাজনীতি করতে চায় না।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তাদের দল সম্পূর্ণ স্বাধীনভাবে সাংগঠনিক ও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, এনসিপি কারও ওপর নির্ভরশীল নয় এবং কাউকে অনুসরণ করে রাজনীতি করতে চায় না। তবে দেশের স্বার্থে বা নির্বাচনী কৌশলের প্রয়োজনে যদি কোনো সমঝোতার প্রয়োজন হয়, দলটি সে বিষয়ে উন্মুক্ত দৃষ্টিভঙ্গি রাখবে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা কার সঙ্গে জোট হবে বা হবে না, তা নিয়ে বসে নেই। আমরা নিজেদের কর্মসূচি ও প্রস্তুতি নিয়েই এগোচ্ছি।” নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা জোট করব না—এমন কথা বলছি না। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক কিছু বিবেচনা করতে হবে। জনগণ আমাদের কাছ থেকে নতুন কিছু আশা করে, তারা আমাদের স্বতন্ত্র অবস্থানে দেখতে চায়। কারণ পুরোনো দলগুলোর প্রতি মানুষের আগ্রহ অনেকটাই কমে গেছে।” তিনি উল্লেখ করেন, “আওয়ামী লীগ ফ্যাসিবাদী চরিত্র ধারণ করেছিল, জনগণ তাদের বিদায় দিয়েছে। অন্য দলগুলোও গত ১৬ বছরে জনগণের পক্ষে স্পষ্ট অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। বিএনপি-জামায়াতেরও অতীত নিয়ে প্রশ্ন আছে—দুর্নীতি, বিতর্কিত ভূমিকা, ঐতিহাসিক দায়—এসব কারণে আমরা তাদের সঙ্গে জোটের বিষয়ে সতর্কভাবে ভাবতে চাই।” নাহিদ ইসলাম বলেন, “আমাদের জোটের প্রশ্নটি হবে নীতিনিষ্ঠ জায়গা থেকে। যারা ‘জুলাই সনদ’, গণ-অভ্যুত্থান, বিচার ও সংস্কারের বিষয়গুলোতে আমাদের নীতির সঙ্গে ঘনিষ্ঠ, তাদের সঙ্গেই আমরা ভবিষ্যতে আলোচনায় যেতে পারি।” ‘শাপলা’ প্রতীক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি নির্বাচন কমিশন আমাদের শাপলা প্রতীক না দেয়, তবে তাদের জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে। নতুন একটি দলের প্রতি অবিচার করলে সুষ্ঠু নির্বাচনের প্রশ্নও উঠে যাবে। শাপলা প্রতীক না দেওয়ার অর্থ হবে—ইসি নির্বাচনে নিরপেক্ষ নয়।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ জুলাই ২০২৬

এনসিপি কারও ওপর নির্ভরশীল নয় এবং কাউকে অনুসরণ করে রাজনীতি করতে চায় না।

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫

featured Image
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তাদের দল সম্পূর্ণ স্বাধীনভাবে সাংগঠনিক ও নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, এনসিপি কারও ওপর নির্ভরশীল নয় এবং কাউকে অনুসরণ করে রাজনীতি করতে চায় না। তবে দেশের স্বার্থে বা নির্বাচনী কৌশলের প্রয়োজনে যদি কোনো সমঝোতার প্রয়োজন হয়, দলটি সে বিষয়ে উন্মুক্ত দৃষ্টিভঙ্গি রাখবে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা কার সঙ্গে জোট হবে বা হবে না, তা নিয়ে বসে নেই। আমরা নিজেদের কর্মসূচি ও প্রস্তুতি নিয়েই এগোচ্ছি।” নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা জোট করব না—এমন কথা বলছি না। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক কিছু বিবেচনা করতে হবে। জনগণ আমাদের কাছ থেকে নতুন কিছু আশা করে, তারা আমাদের স্বতন্ত্র অবস্থানে দেখতে চায়। কারণ পুরোনো দলগুলোর প্রতি মানুষের আগ্রহ অনেকটাই কমে গেছে।” তিনি উল্লেখ করেন, “আওয়ামী লীগ ফ্যাসিবাদী চরিত্র ধারণ করেছিল, জনগণ তাদের বিদায় দিয়েছে। অন্য দলগুলোও গত ১৬ বছরে জনগণের পক্ষে স্পষ্ট অবস্থান নিতে ব্যর্থ হয়েছে। বিএনপি-জামায়াতেরও অতীত নিয়ে প্রশ্ন আছে—দুর্নীতি, বিতর্কিত ভূমিকা, ঐতিহাসিক দায়—এসব কারণে আমরা তাদের সঙ্গে জোটের বিষয়ে সতর্কভাবে ভাবতে চাই।” নাহিদ ইসলাম বলেন, “আমাদের জোটের প্রশ্নটি হবে নীতিনিষ্ঠ জায়গা থেকে। যারা ‘জুলাই সনদ’, গণ-অভ্যুত্থান, বিচার ও সংস্কারের বিষয়গুলোতে আমাদের নীতির সঙ্গে ঘনিষ্ঠ, তাদের সঙ্গেই আমরা ভবিষ্যতে আলোচনায় যেতে পারি।” ‘শাপলা’ প্রতীক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি নির্বাচন কমিশন আমাদের শাপলা প্রতীক না দেয়, তবে তাদের জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে। নতুন একটি দলের প্রতি অবিচার করলে সুষ্ঠু নির্বাচনের প্রশ্নও উঠে যাবে। শাপলা প্রতীক না দেওয়ার অর্থ হবে—ইসি নির্বাচনে নিরপেক্ষ নয়।”

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল