বাঞ্ছারামপুরে গ্যাসের অবৈধ সংযোগে মোবাইল কোর্ট, ৩০টি সংযোগ বিচ্ছিন্ন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।
অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর আওতাধীন বুধাইরকান্দি এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে অবৈধ গ্যাস নেটওয়ার্ক উচ্ছেদ করা হয়। এ সময় মোট ৩০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এছাড়া নকশা বহির্ভূতভাবে চুলা ব্যবহার করায় ৩ জন আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের দায়ে আরও ১ জনের সংযোগ কেটে দেওয়া হয়।
অভিযান চলাকালে ৭টি রেগুলেটর ও ৩টি গ্যাসের চুলা উদ্ধার করা হয়। পাশাপাশি অপসারণ করা হয় প্রায় ৪০০ ফুট ১ ইঞ্চি এমএস পাইপ এবং ৬০০ ফুট ৩/৪ ইঞ্চি জিআই পাইপ।
ভ্রাম্যমাণ আদালত বুধাইরকান্দি এলাকায় অবৈধ সংযোগ নেওয়ার দায়ে ৩ জনকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে। এর মধ্যে একজনকে ২০ হাজার এবং দুইজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযানকালে বিজিডিসিএলের ভিজিল্যান্স বিভাগের ডিজিএম প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, গ্যাসের অবৈধ সংযোগ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন