ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সভা

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

খাগড়াছড়িতে ‘পুষ্পা স্টাইলে’ কাঠ পাচারের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিপুল কাঠ জব্দ

খাগড়াছড়িতে ‘পুষ্পা স্টাইলে’ কাঠ পাচারের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিপুল কাঠ জব্দ তেলেগু সিনেমা ‘পুষ্পা’-র মতো কৌশল অবলম্বন করে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি বাজার এলাকা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ কাঠ পাচারের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু সেনাবাহিনীর তৎপরতায় সেই চালানটি জব্দ হয়। লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা প্রায় ৪ হাজার ঘনফুট কাঠ উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালবেলা বর্মাছড়ি মুখ বাজারসংলগ্ন দেওয়ানপাড়া এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয় বলে সেনাবাহিনী জানিয়েছে। লক্ষ্মীছড়ি সেনা জোনের সূত্রে জানা গেছে, এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নিয়মিত টহলের সময় সেনা সদস্যরা কাঠবোঝাই গাড়িগুলোকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে। টহল দল কাছে আসতেই পাচারকারীরা পালিয়ে যায়। পরে কাঠগুলো জব্দ করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ২৪ আর্টিলারি ব্রিগেডের অধীনস্থ ৩২ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের (লক্ষ্মীছড়ি জোন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, “সম্প্রতি ইউপিডিএফ বর্মাছড়ি এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নিয়ে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা দাবি করছে সেখানে কোনো সশস্ত্র তৎপরতা নেই, কিন্তু বাস্তবে ওই এলাকাতেই নিয়মিতভাবে অবৈধ চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম চলছে। সেনাবাহিনীর অভিযানে তা প্রকাশ পাচ্ছে।” তিনি আরও বলেন, “নিরাপত্তা বাহিনী সবসময় জনগণের পাশে আছে। আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে বেআইনি কর্মকাণ্ড আড়াল করতে চাইছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে ‘পুষ্পা স্টাইলে’ কাঠ পাচারের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিপুল কাঠ জব্দ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫

featured Image
খাগড়াছড়িতে ‘পুষ্পা স্টাইলে’ কাঠ পাচারের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিপুল কাঠ জব্দ তেলেগু সিনেমা ‘পুষ্পা’-র মতো কৌশল অবলম্বন করে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি বাজার এলাকা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ কাঠ পাচারের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু সেনাবাহিনীর তৎপরতায় সেই চালানটি জব্দ হয়। লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা প্রায় ৪ হাজার ঘনফুট কাঠ উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালবেলা বর্মাছড়ি মুখ বাজারসংলগ্ন দেওয়ানপাড়া এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয় বলে সেনাবাহিনী জানিয়েছে। লক্ষ্মীছড়ি সেনা জোনের সূত্রে জানা গেছে, এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নিয়মিত টহলের সময় সেনা সদস্যরা কাঠবোঝাই গাড়িগুলোকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে। টহল দল কাছে আসতেই পাচারকারীরা পালিয়ে যায়। পরে কাঠগুলো জব্দ করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ২৪ আর্টিলারি ব্রিগেডের অধীনস্থ ৩২ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের (লক্ষ্মীছড়ি জোন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, “সম্প্রতি ইউপিডিএফ বর্মাছড়ি এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নিয়ে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তারা দাবি করছে সেখানে কোনো সশস্ত্র তৎপরতা নেই, কিন্তু বাস্তবে ওই এলাকাতেই নিয়মিতভাবে অবৈধ চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম চলছে। সেনাবাহিনীর অভিযানে তা প্রকাশ পাচ্ছে।” তিনি আরও বলেন, “নিরাপত্তা বাহিনী সবসময় জনগণের পাশে আছে। আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে বেআইনি কর্মকাণ্ড আড়াল করতে চাইছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল