ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

নোয়াখালীতে চার ফ্ল্যাটে চুরি, ২৫ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুটের অভিযোগ

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দৈনিক ডেসটিনির সাংবাদিক ও শিশু ভাগনী সাইফা

জিয়ানগরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ ও প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জিয়ানগরে পর'কীয়ার জেরে শাশুড়িকে হ'ত্যার অভিযোগ, গৃহবধূ সহ গ্রে'ফতার ২

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি &lrm

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার

বিএনপির স্বাক্ষর বাদ দিয়েই জুলাই জাতীয় সনদের প্রতিবেদন জমা—রিজভীর অভিযোগ

বিএনপির স্বাক্ষর বাদ দিয়েই জুলাই জাতীয় সনদের প্রতিবেদন জমা—রিজভীর অভিযোগ জুলাই জাতীয় সনদের প্রতিবেদন থেকে বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা বাদ দিয়ে তা জমা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার খোলাবাড়িয়া গ্রামে জন্মান্ধ আব্দুল গফুর মল্লিককে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এই অভিযোগ তোলেন। রিজভী বলেন, “ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে বিএনপিসহ আন্দোলনরত সব রাজনৈতিক দল সমর্থন করেছিল। তার নেতৃত্বে গঠিত ঐকমত্য কমিশনের কাছ থেকে এ ধরনের প্রতারণামূলক আচরণ মানুষ আশা করেনি।” তিনি আরও বলেন, “৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর মানুষ ভেবেছিল তারা প্রকৃত স্বাধীনতা ফিরে পেয়েছে—নিজের মত প্রকাশের স্বাধীনতা, ভোটের অধিকার ফিরে পেয়েছে। কিন্তু এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে—আগামী জাতীয় নির্বাচন সত্যিই অবাধ ও নিরপেক্ষ হবে কি না, নাকি আবারও কারিগরি কৌশলে নিয়ন্ত্রিত হবে?” রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশেই আমরা সারা দেশে অসহায় মানুষের পাশে ছুটে যাচ্ছি, মানবতার সেবায় কাজ করছি।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোক্ষেদুল মোমির মিথুন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, রেজাউল করিম পিন্টু, সাবেক সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ এবং রাজবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম.এ. খালেদ পাভেলসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখযোগ্যভাবে, জন্মান্ধ গফুর মল্লিক দীর্ঘদিন বাস ও ট্রেনে নারকেলের নাড়ু, বাদাম ও হজমি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কখনো ভিক্ষা না করে আত্মসম্মান বজায় রেখে তিনি নিজের হাতে তৈরি পণ্য বিক্রির মাধ্যমে জীবন চালিয়েছেন। ০২৩ সালের মার্চে সময় সংবাদের ডিজিটাল প্ল্যাটফর্মে ‘সংসার চলে না, তারপরেও ভিক্ষা করেন না’ শিরোনামে তার জীবনের গল্প প্রকাশ পেলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে কনটেন্ট নির্মাতা মুন্সী এনায়েত গফুর মল্লিককে নিয়ে ভিডিও তৈরি করলে সেটি ৪০ মিলিয়নেরও বেশি ভিউ পায়। এরপর দেশের নানা প্রান্ত থেকে তিনি সহায়তা পান ও বাদাম বিক্রি থেকে অবসর নেন। তার এই অনুপ্রেরণামূলক জীবনের গল্প বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তার নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে বৃহস্পতিবার গফুর মল্লিকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিএনপির স্বাক্ষর বাদ দিয়েই জুলাই জাতীয় সনদের প্রতিবেদন জমা—রিজভীর অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল