ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ০১ নভেম্বর ২০২৫

জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জিয়ানগরে ফ্যামিলি কার্ডের জরিপ সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সভা

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার তিন কিশোরকে আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘জয় বাংলা’ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিন কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরে আদালতের নির্দেশে তাদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। গ্রেপ্তার কিশোররা হলো—পাঠাকাটা গ্রামের অলি (১৫), রাকিবুল ইসলাম (১৫) ও জুবায়ের (১৬)। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, স্থানীয় একটি ‘বিএনপি অফিসে’ বসে কয়েকজন কিশোর জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে শুক্রবার রাতে ওই তিন কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর স্থানীয় বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম অফিসে অনধিকার প্রবেশ ও ভাঙচুরের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করে। আদালত তিনজনকেই যশোর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। স্থানীয় এক বিএনপি নেতা বলেন, “ওটা আমাদের প্রধান অফিস নয়, স্থানীয়দের বসার একটি জায়গা মাত্র। কেউ প্রেসিডেন্ট জিয়ার ছবি টাঙিয়ে রেখেছিল। সেই সুযোগে কিছু লোক ওই কিশোরদের দিয়ে স্লোগান দেওয়ায় উসকানি দিয়েছে বলে ধারণা করছি।” মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, “ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার তিন কিশোরকে আটক

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

featured Image
পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘জয় বাংলা’ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিন কিশোরকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরে আদালতের নির্দেশে তাদের যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। গ্রেপ্তার কিশোররা হলো—পাঠাকাটা গ্রামের অলি (১৫), রাকিবুল ইসলাম (১৫) ও জুবায়ের (১৬)। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, স্থানীয় একটি ‘বিএনপি অফিসে’ বসে কয়েকজন কিশোর জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে শুক্রবার রাতে ওই তিন কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এরপর স্থানীয় বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম অফিসে অনধিকার প্রবেশ ও ভাঙচুরের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করে। আদালত তিনজনকেই যশোর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। স্থানীয় এক বিএনপি নেতা বলেন, “ওটা আমাদের প্রধান অফিস নয়, স্থানীয়দের বসার একটি জায়গা মাত্র। কেউ প্রেসিডেন্ট জিয়ার ছবি টাঙিয়ে রেখেছিল। সেই সুযোগে কিছু লোক ওই কিশোরদের দিয়ে স্লোগান দেওয়ায় উসকানি দিয়েছে বলে ধারণা করছি।” মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, “ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল