ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ০১ নভেম্বর ২০২৫

আমার লোক–তোমার লোক এই সংস্কৃতি আওয়ামী লীগ আমলে ভয়াবহ রূপ নিয়েছিল।

আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনে “দলীয়করণ সংস্কৃতি”র সূত্রপাত হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় থেকেই। তার ভাষায়, “দেশে প্রথম যেসব অনৈতিক ও শয়তানি কর্মকাণ্ড শুরু হয়, সেগুলোর জন্ম হয়েছিল ১৯৭৩ সালের আওয়ামী লীগ সরকারের আমলেই।” শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, “আমার লোক–তোমার লোক এই সংস্কৃতি আওয়ামী লীগ আমলে ভয়াবহ রূপ নিয়েছিল। গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, মিথ্যা মামলা, ভুয়া নির্বাচন—এসবের সূচনা আওয়ামী লীগ করেছে, পরে অন্য দলগুলো সেই ধারাকে টিকিয়ে রেখেছে।” তিনি আরও বলেন, “বিএনপি, জামায়াত বা উদীয়মান রাজনৈতিক দলগুলোও এই ‘দলীয় আনুগত্যের সংস্কৃতি’ থেকে মুক্ত নয়। সবাইকে এই ব্যাধি থেকে বেরিয়ে আসতে হবে, নয়তো গণতন্ত্রের ভিত্তি দুর্বলই থেকে যাবে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে একটি কঠোর ও অমানবিক রূপে দাঁড় করানো হয়েছিল। সেই সময় সাধারণ নাগরিকরা পুলিশের হাতে নানা রকম নির্যাতনের শিকার হয়েছেন।” তবে তিনি স্বীকার করেন, সাম্প্রতিক বছরগুলোতে পুলিশি কার্যক্রমে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। “এখন ফৌজদারি কার্যবিধি সংশোধন করে বলা হয়েছে—আটক হওয়ার ১২ ঘণ্টার মধ্যে পরিবারের সদস্যদের জানাতে হবে। গুমের ক্ষেত্রেও ২৪ ঘণ্টার মধ্যে জানানো বাধ্যতামূলক করা হয়েছে,” জানান তিনি। আসিফ নজরুল বলেন, “শুধু আইন সংশোধন নয়, পুলিশের ভেতরেও সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন। গার্ড অব অনার দেওয়া বা ক্ষমতাবানদের তোষণ—এই মানসিকতা থেকে বাহিনীকে বের করে আনতে হবে। পুলিশকে জনগণের সেবক হিসেবে গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আমার লোক–তোমার লোক এই সংস্কৃতি আওয়ামী লীগ আমলে ভয়াবহ রূপ নিয়েছিল।

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

featured Image
আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনে “দলীয়করণ সংস্কৃতি”র সূত্রপাত হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় থেকেই। তার ভাষায়, “দেশে প্রথম যেসব অনৈতিক ও শয়তানি কর্মকাণ্ড শুরু হয়, সেগুলোর জন্ম হয়েছিল ১৯৭৩ সালের আওয়ামী লীগ সরকারের আমলেই।” শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, “আমার লোক–তোমার লোক এই সংস্কৃতি আওয়ামী লীগ আমলে ভয়াবহ রূপ নিয়েছিল। গুম, বিচারবহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, মিথ্যা মামলা, ভুয়া নির্বাচন—এসবের সূচনা আওয়ামী লীগ করেছে, পরে অন্য দলগুলো সেই ধারাকে টিকিয়ে রেখেছে।” তিনি আরও বলেন, “বিএনপি, জামায়াত বা উদীয়মান রাজনৈতিক দলগুলোও এই ‘দলীয় আনুগত্যের সংস্কৃতি’ থেকে মুক্ত নয়। সবাইকে এই ব্যাধি থেকে বেরিয়ে আসতে হবে, নয়তো গণতন্ত্রের ভিত্তি দুর্বলই থেকে যাবে।” প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে একটি কঠোর ও অমানবিক রূপে দাঁড় করানো হয়েছিল। সেই সময় সাধারণ নাগরিকরা পুলিশের হাতে নানা রকম নির্যাতনের শিকার হয়েছেন।” তবে তিনি স্বীকার করেন, সাম্প্রতিক বছরগুলোতে পুলিশি কার্যক্রমে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। “এখন ফৌজদারি কার্যবিধি সংশোধন করে বলা হয়েছে—আটক হওয়ার ১২ ঘণ্টার মধ্যে পরিবারের সদস্যদের জানাতে হবে। গুমের ক্ষেত্রেও ২৪ ঘণ্টার মধ্যে জানানো বাধ্যতামূলক করা হয়েছে,” জানান তিনি। আসিফ নজরুল বলেন, “শুধু আইন সংশোধন নয়, পুলিশের ভেতরেও সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন। গার্ড অব অনার দেওয়া বা ক্ষমতাবানদের তোষণ—এই মানসিকতা থেকে বাহিনীকে বের করে আনতে হবে। পুলিশকে জনগণের সেবক হিসেবে গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল