ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ০১ নভেম্বর ২০২৫

জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জিয়ানগরে ফ্যামিলি কার্ডের জরিপ সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সভা

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সুযোগ নেই

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সুযোগ নেই। বর্তমান অস্থিরতা ও রাজনৈতিক সংকট অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফল বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি সরকারকে মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে প্রতারিত না করার আহ্বান জানান।শনিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। কিন্তু তারা ভুলে গেছে, একাত্তরই আমাদের জাতিসত্তার ভিত্তি। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি তখন যেমন ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আজও তারা একইভাবে সক্রিয়। যারা একসময় মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলেছিল, জাতি তাদের কখনো ক্ষমা করবে না।” তিনি আরও বলেন, “যদি অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতো, তাহলে আজ যারা গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের মাথা তোলারও সুযোগ থাকত না। আমাদের ৩১ দফায় দেশের কাঠামোগত সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের সব প্রস্তাব স্পষ্টভাবে দেওয়া আছে। আমরা সংস্কারের পক্ষে, প্রতারণার নয়।” বর্তমান সরকারের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) না হলে নির্বাচন হবে না—এ ধরনের কথা বলে জনগণকে বোকা বানানো হচ্ছে। নির্বাচন কেমন হবে, তা নির্ধারণ করবে আগামী সংসদ, কোনো একক দল নয়।” শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, “ভারতে বসে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা। আমরা ভারত সরকারকে আহ্বান জানাচ্ছি—তাকে দেশে ফেরত পাঠানো হোক, যাতে তিনি আইন অনুযায়ী বিচারের সম্মুখীন হতে পারেন।” মির্জা ফখরুল শেষ বলেন, “সব ষড়যন্ত্র ব্যর্থ করে বিএনপি জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করবে। জনগণই এখন পরিবর্তনের শক্তি, আর সেই শক্তিকে আর দমন করা যাবে না।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সুযোগ নেই

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৫

featured Image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সুযোগ নেই। বর্তমান অস্থিরতা ও রাজনৈতিক সংকট অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফল বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি সরকারকে মিথ্যা প্রতিশ্রুতি ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে প্রতারিত না করার আহ্বান জানান।শনিবার (১ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। কিন্তু তারা ভুলে গেছে, একাত্তরই আমাদের জাতিসত্তার ভিত্তি। মুক্তিযুদ্ধবিরোধী শক্তি তখন যেমন ষড়যন্ত্রে লিপ্ত ছিল, আজও তারা একইভাবে সক্রিয়। যারা একসময় মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলেছিল, জাতি তাদের কখনো ক্ষমা করবে না।” তিনি আরও বলেন, “যদি অভ্যুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতো, তাহলে আজ যারা গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের মাথা তোলারও সুযোগ থাকত না। আমাদের ৩১ দফায় দেশের কাঠামোগত সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের সব প্রস্তাব স্পষ্টভাবে দেওয়া আছে। আমরা সংস্কারের পক্ষে, প্রতারণার নয়।” বর্তমান সরকারের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) না হলে নির্বাচন হবে না—এ ধরনের কথা বলে জনগণকে বোকা বানানো হচ্ছে। নির্বাচন কেমন হবে, তা নির্ধারণ করবে আগামী সংসদ, কোনো একক দল নয়।” শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, “ভারতে বসে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন শেখ হাসিনা। আমরা ভারত সরকারকে আহ্বান জানাচ্ছি—তাকে দেশে ফেরত পাঠানো হোক, যাতে তিনি আইন অনুযায়ী বিচারের সম্মুখীন হতে পারেন।” মির্জা ফখরুল শেষ বলেন, “সব ষড়যন্ত্র ব্যর্থ করে বিএনপি জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করবে। জনগণই এখন পরিবর্তনের শক্তি, আর সেই শক্তিকে আর দমন করা যাবে না।”

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল