ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ০২ নভেম্বর ২০২৫

মাজারসংলগ্ন একটি হোটেলে খাবার খাওয়ার সময় শিপনের ওপর হামলা

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নুরজাহানপুর গ্রামের শিপন ও পাশের থোল্লাকান্দি গ্রামের রিফাতের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য ও বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই শনিবার রাতে গণি শাহ মাজারসংলগ্ন একটি হোটেলে খাবার খাওয়ার সময় শিপনের ওপর হামলা হয়। রিফাত, আরাফাতসহ কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি চালালে শিপনসহ হোটেলের এক কর্মচারী ও আরও একজন গুলিবিদ্ধ হন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে রাতেই শিপন মারা যান। ঘটনার পরপরই প্রতিপক্ষ মনেক মিয়ার অনুসারীরা পাল্টা হামলা চালিয়ে এমরান মাস্টারকে গুলি করে। তাকেও গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এসব ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। নবীনগর থানার ওসি মোহাম্মদ শাহীনুর ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষের সূত্রপাত। তিনি আরও জানান, এখনো কোনো মামলা হয়নি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযুক্ত রিফাতকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মাজারসংলগ্ন একটি হোটেলে খাবার খাওয়ার সময় শিপনের ওপর হামলা

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫

featured Image
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নুরজাহানপুর গ্রামের শিপন ও পাশের থোল্লাকান্দি গ্রামের রিফাতের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য ও বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই শনিবার রাতে গণি শাহ মাজারসংলগ্ন একটি হোটেলে খাবার খাওয়ার সময় শিপনের ওপর হামলা হয়। রিফাত, আরাফাতসহ কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি চালালে শিপনসহ হোটেলের এক কর্মচারী ও আরও একজন গুলিবিদ্ধ হন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে রাতেই শিপন মারা যান। ঘটনার পরপরই প্রতিপক্ষ মনেক মিয়ার অনুসারীরা পাল্টা হামলা চালিয়ে এমরান মাস্টারকে গুলি করে। তাকেও গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এসব ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। নবীনগর থানার ওসি মোহাম্মদ শাহীনুর ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষের সূত্রপাত। তিনি আরও জানান, এখনো কোনো মামলা হয়নি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযুক্ত রিফাতকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল