ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ০২ নভেম্বর ২০২৫

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

জিয়ানগরে বালিপাড়া হাটে ভিটির ইজারা ২৬০ থেকে ৬ হাজার টাকা, বিপাকে ক্ষুদ্র ব্যবসায়ীরা

মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের যোগাযোগ ব্যবস্থা বর্তমানে একেবারে হ-য-ব-র-ল

উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের যোগাযোগ ব্যবস্থা বর্তমানে একেবারে হ-য-ব-র-ল অবস্থায় রয়েছে। তিনি সতর্ক করে বলেন, এখনই সড়ক, রেল, নৌ ও বিমানপথের সমন্বিত উন্নয়ন না ঘটালে এটি জাতীয় অর্থনীতির জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। রোববার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত ‘সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টিমোডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ’–এর প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের পরিবহন ব্যবস্থা বিশৃঙ্খল। এটিকে দ্রুত শৃঙ্খলায় না আনলে পুরো অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে। পরিবেশ, নদী ও প্রকৃতির ক্ষতি না করেই আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। নদীগুলোকে আঘাত করা যাবে না; পানি আমাদের জীবনের অবিচ্ছেদ্য সম্পদ।” বৈঠকে সড়ক ও জনপথ বিভাগ সারাদেশের যোগাযোগ খাতের প্রাথমিক কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে, যেখানে সড়ক, রেল ও নৌপথের সমন্বিত ব্যবস্থার রূপরেখা তুলে ধরা হয়। এতে দেখানো হয়, বিদ্যমান অবকাঠামো কিছুটা সংস্কার ও সম্প্রসারণের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের অগ্রগতি সম্ভব। প্রধান উপদেষ্টা পরিকল্পনাটিকে “একটি শক্তিশালী প্রাথমিক কাঠামো” বলে অভিহিত করেন এবং বলেন, “এখন বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। যোগাযোগব্যবস্থাকে অর্থনৈতিক সমৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে, পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক সংযোগের দিকেও নজর দিতে হবে।” পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “যেসব এলাকায় ছোট সড়ক নির্মাণের মাধ্যমে জাতীয় যোগাযোগের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা সম্ভব, সেখানে দ্রুত প্রকল্প হাতে নিতে হবে।” স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও পরিকল্পিতভাবে এগিয়ে নিতে মন্ত্রণালয়ে একটি “প্ল্যানার্স উইং” গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন বলেন, “আমরা এমন একটি সমন্বিত পরিবহন মডেল গড়ার চেষ্টা করছি, যা দেশের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে কাজ করবে।” বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, “২০৩০ সালের মধ্যে চট্টগ্রামে তিনটি নতুন বন্দর চালুর পরিকল্পনা রয়েছে। তাই এসব বন্দর থেকে সড়ক সংযোগ সহজ ও কার্যকর করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।” বৈঠকে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবসহ সংশ্লিষ্ট সচিব ও পদস্থ কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের যোগাযোগ ব্যবস্থা বর্তমানে একেবারে হ-য-ব-র-ল

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল