ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি   দিবস উপলক্ষে বর্ণাঢ্যর‍্যালি  ও আলোচনা সভায় ৯নং  চর ভূরুঙ্গামারী  অংশগ্রহণ।

পিরোজপুরে স্থানীয় সরকার গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্টিত

ফুলবাড়ীতে ‘সুস্থ মন, সুন্দর জীবন’ শীর্ষক মানসিক স্বাস্থ্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত।

মাঠের হীরা কোহিনুর: কুড়িগ্রামের অলিগলি থেকে ঢাকার সবুজ   গালিচায় এক রূপকথার ফুটবল যাত্রা।

মাদক-স'ন্ত্রাস ও চাঁ'দাবাজি দূর করার প্রতিশ্রুতি ইব্রাহিমের, পাশে থাকার ঘোষণা স্থানীয়দের

উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’: কুড়িগ্রাম সরকারি কলেজে ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সারে তিন  মিনিটে মন্ত্রীকে ৪৫  বার ‘স্যার’, ডাকা  সেই ইউএনও আবারও আলোচনায়।

বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সমুদ্রে ধরা পড়লো ২৮ লাখ টাকা মূল্যের ১৪৪টি লাক্ষা মাছ।

পিরোজপুরে জেলের জালে ধরা পড়লো ২৮ লাখ টাকার লাক্ষা মাছ

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মৎস্য ব্যবসায়ী মো. দুলাল ফকির ও একই গ্রামের কালাম খান এবং পাড়েরহাটের আবুল হোসেন নামের তিনজনের তিনটি ট্রলারে গভীর সমুদ্রে ধরা পড়লো ২৮ লাখ টাকা মূল্যের ১৪৪টি লাক্ষা মাছ।

সোমবার (৬ এপ্রিল) পিরোজপুর জিয়ানগর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ওই তিনটি ট্রলারের মাছ ২৮ লাখ টাকায় পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে। এরপর মাছগুলোকে চট্টগ্রামে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জিয়ানগর উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলাল ফকির, কালাম খান এবং পাড়েরহাটের আবুল হোসেন এর তিনটি ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। সেখানে গিয়ে জেলেরা সাগরে জাল ফেললে এই মূল্যবান লাক্ষা মাছগুলো পান।

এরপর জেলেরা মাছগুলো নিয়ে পাড়েরহাট মৎস্য অবতরণকেন্দ্রে আসেন। খবর পেয়ে মাছ ব্যবসায়ীরা সোমবার ২৮ লক্ষ টাকায় মাছগুলো কিনে নেন। পরে সেগুলো চট্টগ্রামে পাঠানো হয়।

ট্রলার মালিক এবং মৎস্য ব্যবসায়ী মো. দুলাল ফকির জানান, অনেকদিন ধরে আমরা সমুদ্রে মাছ পাচ্ছিলাম না অনেক টাকা ক্ষতি হচ্ছিল। এইবার আল্লাহর রহমতে জালে মাছ ধরা পড়েছে এতে আমরা অনেক আনন্দিত। কিছুটা হলেও পিছনের ক্ষতি পুষিয়ে নিতে পারবো। তবে এমন মাছ সব সময় পাওয়া যায় না। 

পাড়েরহাট মৎস্য বন্দরের আড়তদার ফেরদৌস হাওলাদার বলেন, সাগরে গেলে এখন তেমন মাছ পাওয়া যায় না। তাই বেশিরভাগ সময় ট্রলার মালিকরা লোকসানে থাকেন। একদিকে অবরোধ, অন্যদিকে সুন্দরবনের ডাকাতের আতঙ্ক। সবমিলিয়ে বর্তমানে খুব খারাপ অবস্থা। অনেকদিন পর এবার কয়েকটি ট্রলার লাক্ষা মাছ পেয়েছে। আশা করা যায় তারা কিছুটা হলেও লাভবান হবেন৷

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

পিরোজপুরে জেলের জালে ধরা পড়লো ২৮ লাখ টাকার লাক্ষা মাছ

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মৎস্য ব্যবসায়ী মো. দুলাল ফকির ও একই গ্রামের কালাম খান এবং পাড়েরহাটের আবুল হোসেন নামের তিনজনের তিনটি ট্রলারে গভীর সমুদ্রে ধরা পড়লো ২৮ লাখ টাকা মূল্যের ১৪৪টি লাক্ষা মাছ।

সোমবার (৬ এপ্রিল) পিরোজপুর জিয়ানগর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ওই তিনটি ট্রলারের মাছ ২৮ লাখ টাকায় পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে। এরপর মাছগুলোকে চট্টগ্রামে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি জিয়ানগর উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলাল ফকির, কালাম খান এবং পাড়েরহাটের আবুল হোসেন এর তিনটি ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। সেখানে গিয়ে জেলেরা সাগরে জাল ফেললে এই মূল্যবান লাক্ষা মাছগুলো পান।

এরপর জেলেরা মাছগুলো নিয়ে পাড়েরহাট মৎস্য অবতরণকেন্দ্রে আসেন। খবর পেয়ে মাছ ব্যবসায়ীরা সোমবার ২৮ লক্ষ টাকায় মাছগুলো কিনে নেন। পরে সেগুলো চট্টগ্রামে পাঠানো হয়।

ট্রলার মালিক এবং মৎস্য ব্যবসায়ী মো. দুলাল ফকির জানান, অনেকদিন ধরে আমরা সমুদ্রে মাছ পাচ্ছিলাম না অনেক টাকা ক্ষতি হচ্ছিল। এইবার আল্লাহর রহমতে জালে মাছ ধরা পড়েছে এতে আমরা অনেক আনন্দিত। কিছুটা হলেও পিছনের ক্ষতি পুষিয়ে নিতে পারবো। তবে এমন মাছ সব সময় পাওয়া যায় না। 

পাড়েরহাট মৎস্য বন্দরের আড়তদার ফেরদৌস হাওলাদার বলেন, সাগরে গেলে এখন তেমন মাছ পাওয়া যায় না। তাই বেশিরভাগ সময় ট্রলার মালিকরা লোকসানে থাকেন। একদিকে অবরোধ, অন্যদিকে সুন্দরবনের ডাকাতের আতঙ্ক। সবমিলিয়ে বর্তমানে খুব খারাপ অবস্থা। অনেকদিন পর এবার কয়েকটি ট্রলার লাক্ষা মাছ পেয়েছে। আশা করা যায় তারা কিছুটা হলেও লাভবান হবেন৷

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল