শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
এটাই আমার রাজনৈতিক জীবনের শেষ লড়াই
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫
এটাই আমার রাজনৈতিক জীবনের শেষ লড়াই’ — মনোনয়ন পেয়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন মির্জা ফখরুল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের রাজনৈতিক যাত্রার শেষ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে আবেগঘন একটি পোস্ট করেছেন তিনি।
মঙ্গলবার (৪ নভেম্বর) তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন —
“মহান আল্লাহর রহমতে দল আমাকে ঠাকুরগাঁও–১ আসনে মনোনীত করেছে। বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের সকল নেতা–কর্মীর প্রতি কৃতজ্ঞতা। আজীবন পাশে থাকার জন্য ধন্যবাদ।”
পোস্টে তিনি রাজনৈতিক জীবনের ব্যক্তিগত ত্যাগ ও সংগ্রামের কথাও তুলে ধরেন। তিনি লেখেন,
“১৯৮৭ সালে রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সময় আমার দুই মেয়ে ছিল খুব ছোট। স্ত্রীর বয়সও কম ছিল। তখন রাজনীতি মানেই ছিল অনিশ্চিত জীবন— গ্রেপ্তার, হয়রানি, বিপদ। মেয়েদের স্কুল, চিকিৎসা— সবকিছুই সামলেছে আমার স্ত্রী। এমনকি আমার বড় মেয়ের অপারেশনের সময় আমি ঢাকার পথে গাড়িতে ছিলাম, তাকে দেখতে যাওয়ার সুযোগ ছিল না। এসব গল্প বলার মতো বহু স্মৃতি আছে— হয়তো কখনও বলব।”
এমন অনুভূতিপূর্ণ স্মৃতি শেয়ার করার পর তিনি বলেন,
“এই নির্বাচনই আমার শেষ নির্বাচন।”
যারা এবার মনোনয়ন পাননি তাদের উদ্দেশে তিনি লেখেন —
“দল আপনাদের যোগ্য সম্মান ও দায়িত্ব দেবে। বিশ্বাস রাখুন।”
পরিশেষে তিনি সকলের দোয়া কামনা করেন:
“আমার জন্য, দলের প্রতিটি নেতা–কর্মীর জন্য দোয়া করবেন। আমরা জনগণের পাশে থাকব — ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি ইতোমধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করেছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন