ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সভা

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস)-এর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়। এতে কমপক্ষে সাতজন নিহত ও ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য নিশ্চিত করে। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনাস্থলে এখনো আগুন জ্বলছে, দমকল ও উদ্ধারকর্মীরা টানা কাজ করছেন। ইউপিএসের তথ্য অনুযায়ী, তিন ইঞ্জিনবিশিষ্ট মালবাহী বিমানটি দীর্ঘ সাড়ে আট ঘণ্টার যাত্রা শেষে হাওয়াইয়ের হনোলুলুতে পৌঁছানোর কথা ছিল। বিমানটিতে মোট তিনজন ক্রু সদস্য ছিলেন এবং তারা সবাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় টিভি স্টেশন ডব্লিউএলকেওয়াই প্রচারিত ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের সময় বিমানের একটি পাখা থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি মাটিতে আছড়ে পড়ে ভয়াবহ আগুনের গোলায় পরিণত হয়। আশপাশের শিল্প এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ায় ঢাকা পড়ে পুরো এলাকা। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউপিএস ফ্লাইট ২৯৭৬ দুর্ঘটনায় পড়ে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার আগে বিমানের কোনো একটি ইঞ্জিন পৃথক হয়ে গিয়েছিল কি না, তা যাচাই করা হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ধাতবাংশের ভিডিও তাদের হাতে এসেছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানান, নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর সংলগ্ন পাঁচ মাইল এলাকায় সাধারণ মানুষকে ঘরে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর লুইসভিল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইউপিএস এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৫

featured Image
যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস)-এর একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়। এতে কমপক্ষে সাতজন নিহত ও ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য নিশ্চিত করে। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনাস্থলে এখনো আগুন জ্বলছে, দমকল ও উদ্ধারকর্মীরা টানা কাজ করছেন। ইউপিএসের তথ্য অনুযায়ী, তিন ইঞ্জিনবিশিষ্ট মালবাহী বিমানটি দীর্ঘ সাড়ে আট ঘণ্টার যাত্রা শেষে হাওয়াইয়ের হনোলুলুতে পৌঁছানোর কথা ছিল। বিমানটিতে মোট তিনজন ক্রু সদস্য ছিলেন এবং তারা সবাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় টিভি স্টেশন ডব্লিউএলকেওয়াই প্রচারিত ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের সময় বিমানের একটি পাখা থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি মাটিতে আছড়ে পড়ে ভয়াবহ আগুনের গোলায় পরিণত হয়। আশপাশের শিল্প এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ায় ঢাকা পড়ে পুরো এলাকা। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ইউপিএস ফ্লাইট ২৯৭৬ দুর্ঘটনায় পড়ে। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার আগে বিমানের কোনো একটি ইঞ্জিন পৃথক হয়ে গিয়েছিল কি না, তা যাচাই করা হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ধাতবাংশের ভিডিও তাদের হাতে এসেছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানান, নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর সংলগ্ন পাঁচ মাইল এলাকায় সাধারণ মানুষকে ঘরে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর লুইসভিল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইউপিএস এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল