ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দৈনিক ডেসটিনির সাংবাদিক ও শিশু ভাগনী সাইফা

জিয়ানগরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ ও প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জিয়ানগরে পর'কীয়ার জেরে শাশুড়িকে হ'ত্যার অভিযোগ, গৃহবধূ সহ গ্রে'ফতার ২

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি &lrm

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার

পবিত্র ঈদুল আযহারের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক

আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার মতো অবস্থানে নেই।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। তার দাবি—আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার মতো অবস্থানে নেই। একই সঙ্গে তিনি জানান, নির্বাচন সামনে রেখে জামায়াত কোনো রাজনৈতিক জোটেও যাচ্ছে না। বুধবার (৫ নভেম্বর) সকালবেলায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, “আমরা সবাইকে সঙ্গে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে।” জোট রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াতে ইসলামী জোটে যাচ্ছে না। আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি।” আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে তার বক্তব্য ছিল আরও কঠোর। তিনি দাবি করেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই।” বিদেশ সফর শেষে দেশে ফেরার অভিজ্ঞতা শেয়ার করে শফিকুর রহমান জানান, বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার মতবিনিময় হয়েছে। তিনি বলেন, “প্রবাসীরা ভালোবাসা দিয়ে এগিয়ে এসেছেন। দেশের প্রতি তাদের প্রত্যাশা অনেক। তারা জাতি গঠনে অবদান রাখতে চান, যদিও তাদের দেওয়ার মতো কিছুই নেই, বরং তারা চান সম্মান।” তার ভাষায়, প্রবাসীদের বিরাট অবদান থাকা সত্ত্বেও দেশে তাদের যথাযথ সম্মান দেওয়া হয় না—এবিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, দলের সর্বোচ্চ পদে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম সিলেট সফর। সেখানে তিনি জেলা ও মহানগর জামায়াতের আয়োজিত কয়েকটি সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার মতো অবস্থানে নেই।

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৫

featured Image
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। তার দাবি—আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার মতো অবস্থানে নেই। একই সঙ্গে তিনি জানান, নির্বাচন সামনে রেখে জামায়াত কোনো রাজনৈতিক জোটেও যাচ্ছে না। বুধবার (৫ নভেম্বর) সকালবেলায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, “আমরা সবাইকে সঙ্গে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে।” জোট রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াতে ইসলামী জোটে যাচ্ছে না। আমরা কোনো জোট করার সিদ্ধান্ত নেইনি।” আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ প্রসঙ্গে তার বক্তব্য ছিল আরও কঠোর। তিনি দাবি করেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই।” বিদেশ সফর শেষে দেশে ফেরার অভিজ্ঞতা শেয়ার করে শফিকুর রহমান জানান, বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার মতবিনিময় হয়েছে। তিনি বলেন, “প্রবাসীরা ভালোবাসা দিয়ে এগিয়ে এসেছেন। দেশের প্রতি তাদের প্রত্যাশা অনেক। তারা জাতি গঠনে অবদান রাখতে চান, যদিও তাদের দেওয়ার মতো কিছুই নেই, বরং তারা চান সম্মান।” তার ভাষায়, প্রবাসীদের বিরাট অবদান থাকা সত্ত্বেও দেশে তাদের যথাযথ সম্মান দেওয়া হয় না—এবিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, দলের সর্বোচ্চ পদে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম সিলেট সফর। সেখানে তিনি জেলা ও মহানগর জামায়াতের আয়োজিত কয়েকটি সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল