বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছাদে পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা পেলেন না স্বতন্ত্র প্রার্থী:
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৫
ছাদে পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা পেলেন না স্বতন্ত্র প্রার্থী: অস্ত্রসহ আটক এনামুল হক মোল্লা
গাজীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়া এনামুল হক মোল্লা (৪৮) অস্ত্রসহ আটক হয়েছেন। বাড়ির ছাদের পানির ট্যাংকে লুকিয়ে থাকলেও যৌথ বাহিনীর হাত থেকে রক্ষা পাননি তিনি।
বুধবার (৬ নভেম্বর) রাত আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত গাজীপুরের শ্রীপুর উপজেলার বরকুল গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ট্যাংক থেকে তাকে বের করে এনে আটক করা হয়।
---মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী
এনামুল হক মোল্লা শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত আবদুল আহাদের ছেলে। এলাকাজুড়ে পোস্টার ও ব্যানার লাগিয়ে তিনি বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একাধিক মামলার কারণে ২০১৭ সালে তিনি নাম পরিবর্তন করে সৌদি আরবে পাড়ি জমান। পাসপোর্ট ও ভিসায় তার নাম ছিল ‘আব্দুল্লাহ আল মামুন’। চলতি বছরের ৫ আগস্ট দেশে ফেরেন তিনি।
--রিবারের অভিযোগ — রাজনৈতিক ষড়যন্ত্র
এনামুল হক মোল্লার ছোট ভাই আশরাফুল মোল্লা দাবি করেন—
“এটি পরিকল্পিত ফাঁসানো। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে টার্গেট করা হয়েছে।”
--
বিএনপির বক্তব্য — ‘তিনি চিহ্নিত সন্ত্রাসী’
এ বিষয়ে বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন—
“এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ২০০১ সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।”
---অস্ত্র, গুলি ও সরঞ্জাম উদ্ধার
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান—
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এনামুল হককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
শওকত মীর, জাহিদুল ইসলাম, মোস্তফা কামাল, সিদ্দিকুর রহমান, বুলবুল ও তোফাজ্জল।
ওসি জানান, অভিযানে উদ্ধার করা হয়েছে—
২টি পিস্তল
৩টি ম্যাগাজিন
৪ রাউন্ড গুলি
৪টি ওয়াকিটকি
৪টি বেটন
২টি ইলেকট্রিক শক মেশিন
১টি হ্যামার নেল গান
১টি ছুরি
এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেন তিনি।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন