ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দৈনিক ডেসটিনির সাংবাদিক ও শিশু ভাগনী সাইফা

জিয়ানগরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ ও প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জিয়ানগরে পর'কীয়ার জেরে শাশুড়িকে হ'ত্যার অভিযোগ, গৃহবধূ সহ গ্রে'ফতার ২

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি &lrm

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার

পবিত্র ঈদুল আযহারের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক

নির্বাচনের দিনেই গণভোট হতে হবে’ — যশোরে স্মরণসভায় মির্জা ফখরুল

নির্বাচনের দিনেই গণভোট হতে হবে’ — যশোরে স্মরণসভায় মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদ নির্বাচনের দিনেই গণভোট করার দাবি তারা স্পষ্টভাবে জানিয়েছেন। তিনি দাবি করেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে কোনো ধরনের গণভোট গ্রহণ করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে যশোর টাউন হল মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নানা অজুহাতে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, “নির্বাচন বানচাল বা পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র জনগণ গ্রহণ করবে না। আমরা গণতন্ত্রে ফেরার সুযোগ পেয়েছি—এ সুযোগ নষ্ট হতে দেব না।” তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, বিএনপি কোনো হঠাৎ জন্ম নেওয়া দল নয়; এটি দেশের মানুষের আন্দোলন-সংগ্রামের ফসল। “আমরা সংযত থেকেছি, এখনো রাস্তায় নামিনি। কিন্তু মনে রাখবেন—বিএনপি জনগণের দল।” স্মরণসভায় তিনি আরও বলেন, “দয়া করে পানি ঘোলা করবেন না। দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না। আমরা বহু সংগ্রাম করেছি—৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। রাজনৈতিক লাভের জন্য নতুন করে কোনো বিশৃঙ্খলা জনগণ সহ্য করবে না।” তিনি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, “আর দেরি নয়—ঘোষিত সংস্কারের সিদ্ধান্ত অনুযায়ী এগোন। নইলে আপনাদের ব্যর্থতার দায় আপনাদেরই বহন করতে হবে।” ঐকমত্য কমিশনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন, “এখন বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোকে বসতে হবে। তাহলে এতদিন আপনারা কী করেছিলেন?” সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক। যশোরের পাঁচটি আসনে দলীয় প্রার্থীদের নাম পরিচয় করিয়ে দিয়ে মির্জা ফখরুল নেতা-কর্মীদের একসাথে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

নির্বাচনের দিনেই গণভোট হতে হবে’ — যশোরে স্মরণসভায় মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল