ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ০৯ মার্চ ২০২৬

নেপালে ভ'য়াবহ বন্যার মধ্যেও অলৌকিক উদ্ধার, ৪৫ দিনের শিশুকে জীবিত উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

ভয়াবহ বন্যার মুখে প্রধান শিক্ষকের সাহসী সিদ্ধান্ত, বাঁচল ১,৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে চীন ও পাকিস্তান

নেপালে ভয়া'বহ বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নেতানিয়াহু: ইরান আমার এক ছেলেকে হ'ত্যার চেষ্টা করেছিল

ইরান–সৌদির জন্য যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যু'দ্ধে যোগ দিলে প্রতিবেশী দেশগুলোকে ‘শত্রু’ বলবে ইরান

হামলায় ঝরে গেল তার জীবন, থেমে গেল পরিবারের সব স্বপ্ন।

সৌদিতে মি'সাইল হাম'লায় সখীপুরের যুবক নিহ'ত

ছবি সংগৃহীত

সৌদিতে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত

ভাগ্যান্বেষণে সুদূর প্রবাসে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা মোশারফ হোসেন (৪০)। পরিবারের স্বপ্ন পূরণ ও স্বজনদের মুখে হাসি ফোটানোর আশায় সৌদি আরবে গিয়েছিলেন তিনি। কিন্তু বিদেশের মাটিতে ঘাতক মিসাইল হামলায় ঝরে গেল তার জীবন, থেমে গেল পরিবারের সব স্বপ্ন।

জানা গেছে, গত রোববার (৮ মার্চ) ইফতারের কিছুক্ষণ আগে সৌদি আরবের আল-খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান মোশারফ হোসেন।

নিহত মোশারফ হোসেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের বাসিন্দা। তিনি সুরজত আলীর ছেলে এবং দুই সন্তানের জনক ছিলেন। জীবিকার তাগিদে কয়েক বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান এবং সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

সোমবার (৯ মার্চ) সকালে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

মোশারফের মৃত্যুর খবরে তার গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী ও সন্তানরা।

প্রশাসন জানিয়েছে, নিহতের মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে মি'সাইল হাম'লায় সখীপুরের যুবক নিহ'ত

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

সৌদিতে মিসাইল হামলায় সখীপুরের যুবক নিহত

ভাগ্যান্বেষণে সুদূর প্রবাসে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা মোশারফ হোসেন (৪০)। পরিবারের স্বপ্ন পূরণ ও স্বজনদের মুখে হাসি ফোটানোর আশায় সৌদি আরবে গিয়েছিলেন তিনি। কিন্তু বিদেশের মাটিতে ঘাতক মিসাইল হামলায় ঝরে গেল তার জীবন, থেমে গেল পরিবারের সব স্বপ্ন।

জানা গেছে, গত রোববার (৮ মার্চ) ইফতারের কিছুক্ষণ আগে সৌদি আরবের আল-খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান মোশারফ হোসেন।

নিহত মোশারফ হোসেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের কীর্তনখোলা গ্রামের বাসিন্দা। তিনি সুরজত আলীর ছেলে এবং দুই সন্তানের জনক ছিলেন। জীবিকার তাগিদে কয়েক বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান এবং সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

সোমবার (৯ মার্চ) সকালে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

মোশারফের মৃত্যুর খবরে তার গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী ও সন্তানরা।

প্রশাসন জানিয়েছে, নিহতের মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল