ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

শামা ওবায়েদ ইসলাম বাবার কবরের কাছে দাঁড়িয়ে অঝোরে চোখের পানি ফেললেন

বাবার কবরের কাছে দাঁড়িয়ে অঝোরে চোখের পানি ফেললেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। ফরিদপুরের নগরকান্দায় নিজের নির্বাচনী এলাকায় পৌঁছে প্রথমেই তিনি ছুটে যান প্রয়াত বাবা—বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের কবরের কাছে। সেখানে বাবার কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালেই তিনি বাবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এই মুহূর্তে আবেগে আপ্লুত শামা ওবায়েদ বলেন, বাবার অসমাপ্ত স্বপ্ন বুকে ধারণ করেই তিনি এগিয়ে চলেছেন—ন্যায়, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। বিকেলের দিকে নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, “বাবার আদর্শ, বাবার ভালোবাসা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সেই সাহসই আমাকে ১৭ বছর ধরে শক্তি জুগিয়েছে। দমন–পীড়ন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছি মানুষের অধিকার আদায়ের জন্য।” তিনি আরও জানান, নগরকান্দা–সালথার মানুষের দোয়া ও সমর্থনই তার পথচলার সবচেয়ে বড় শক্তি। এরপর লস্করদিয়া ওবায়েদ মঞ্জিলে স্থানীয় বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। শামা ওবায়েদ দৃঢ় কণ্ঠে বলেন, “বাংলাদেশের প্রতিটি ঘরে এখন নির্বাচনের স্রোত বইছে। তরুণেরা ভোট দিতে অধীর অপেক্ষায় আছে।” নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, “জনগণই সব ষড়যন্ত্রকে ধুলোয় মিশিয়ে দেবে। আমরা বিশ্বাস করি—জনগণের শক্তিই আমাদের প্রকৃত ভরসা।” তিনি আরও যোগ করেন, “এই দেশের স্বাধীনতা এসেছে জনগণের ভোটে। তাই গণতন্ত্র পুনরুদ্ধারেও জনগণই হবে মূল চালিকা শক্তি।” এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতারা। সকলের উপস্থিতি ও সংহতি শামা ওবায়েদের প্রতি আস্থা ও নতুন যাত্রার প্রত্যয়কে আরও দৃঢ় করে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১৯ জুলাই ২০২৬

শামা ওবায়েদ ইসলাম বাবার কবরের কাছে দাঁড়িয়ে অঝোরে চোখের পানি ফেললেন

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫

featured Image
বাবার কবরের কাছে দাঁড়িয়ে অঝোরে চোখের পানি ফেললেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। ফরিদপুরের নগরকান্দায় নিজের নির্বাচনী এলাকায় পৌঁছে প্রথমেই তিনি ছুটে যান প্রয়াত বাবা—বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কেএম ওবায়দুর রহমানের কবরের কাছে। সেখানে বাবার কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালেই তিনি বাবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। এই মুহূর্তে আবেগে আপ্লুত শামা ওবায়েদ বলেন, বাবার অসমাপ্ত স্বপ্ন বুকে ধারণ করেই তিনি এগিয়ে চলেছেন—ন্যায়, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। বিকেলের দিকে নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, “বাবার আদর্শ, বাবার ভালোবাসা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সেই সাহসই আমাকে ১৭ বছর ধরে শক্তি জুগিয়েছে। দমন–পীড়ন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছি মানুষের অধিকার আদায়ের জন্য।” তিনি আরও জানান, নগরকান্দা–সালথার মানুষের দোয়া ও সমর্থনই তার পথচলার সবচেয়ে বড় শক্তি। এরপর লস্করদিয়া ওবায়েদ মঞ্জিলে স্থানীয় বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। শামা ওবায়েদ দৃঢ় কণ্ঠে বলেন, “বাংলাদেশের প্রতিটি ঘরে এখন নির্বাচনের স্রোত বইছে। তরুণেরা ভোট দিতে অধীর অপেক্ষায় আছে।” নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, “জনগণই সব ষড়যন্ত্রকে ধুলোয় মিশিয়ে দেবে। আমরা বিশ্বাস করি—জনগণের শক্তিই আমাদের প্রকৃত ভরসা।” তিনি আরও যোগ করেন, “এই দেশের স্বাধীনতা এসেছে জনগণের ভোটে। তাই গণতন্ত্র পুনরুদ্ধারেও জনগণই হবে মূল চালিকা শক্তি।” এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির প্রাক্তন সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতারা। সকলের উপস্থিতি ও সংহতি শামা ওবায়েদের প্রতি আস্থা ও নতুন যাত্রার প্রত্যয়কে আরও দৃঢ় করে

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল