ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ০৭ মার্চ ২০২৬

৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে সংশ্লিষ্ট মালিককে।

জামায়াত নেতার পাম্পে অভিযান, পানির ট্যাংকে মিলল তেল

ছবি সংগৃহীত

জামায়াত নেতার পাম্পে অভিযান, পানির ট্যাংকে মিলল তেল

পাবনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অনুমোদনহীন তেল পাম্প পরিচালনার অভিযোগে এক জামায়াত নেতার প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় পানির ট্যাংকে লুকিয়ে রাখা তেলের সন্ধান পাওয়া যায়। অভিযানে দায়ে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে সংশ্লিষ্ট মালিককে।

শনিবার (৭ মার্চ) বিকেলে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম।

অভিযানে দেখা যায়, স্থানীয়ভাবে পরিচালিত একটি তেল পাম্পে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুত করা হয়েছে। তেল রাখার জন্য ব্যবহার করা হচ্ছিল পানির ট্যাংকও। পরিদর্শনের সময় সেখানে তেলের মজুত পাওয়া গেলে কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

অভিযুক্ত জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজী পাবনা জেলা জামায়াতের রোকন এবং হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে যথাযথ অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া তেল পাম্প পরিচালনা করে আসছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও লাইসেন্সবিহীনভাবে পাম্প পরিচালনার দায়ে তাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

তবে স্থানীয়দের একাংশ অভিযোগ করেছেন, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী ও বিত্তবান হওয়ায় তার বিরুদ্ধে তুলনামূলকভাবে লঘু শাস্তি দেওয়া হয়েছে। তাদের দাবি, অবৈধ তেল মজুতের মতো গুরুতর অভিযোগে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জামায়াত নেতার পাম্পে অভিযান, পানির ট্যাংকে মিলল তেল

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল