বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নিখোঁজ
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৫
বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নিখোঁজ — অফিস থেকে বেরিয়ে রেখে যান ব্যাগ ও আইডি কার্ড
------বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক নাঈম রহমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। রোববার (৯ নভেম্বর) অফিসে উপস্থিত হওয়ার পর হঠাৎ ব্যাগ ও অফিস আইডি কার্ড রেখে বেরিয়ে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনাটি নিয়ে তার পরিবার, সহকর্মীরা চরম উদ্বেগে রয়েছেন।
জানা গেছে, নাঈম রহমান রোববার নিয়ম অনুযায়ী সকালে বাংলাদেশ ব্যাংকে অফিসে যোগ দেন। কিন্তু দুপুরের দিকে ব্যাগ ও পরিচয়পত্রসহ ব্যক্তিগত সামগ্রী ডেস্কে রেখে তিনি বের হয়ে যান এবং আর ফেরেননি।
দুপুর ১২টা ৫৩ মিনিটে তিনি এক সহকর্মীকে শেষবারের মতো একটি ম্যাসেজ পাঠান, যেখানে তিনি তার ছোট বোনের চাকরির ব্যবস্থা করে দিতে অনুরোধ করে লেখেন—
“এটাই হয়তো আমার শেষ চাওয়া।”
এটি দেখে সহকর্মীরা ধারণা করছেন, তিনি তখন মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন।
মোবাইল ট্র্যাকিং অনুযায়ী তার সর্বশেষ অবস্থান শনাক্ত হয় রাজধানীর সায়দাবাদ এলাকায়, ঠিক দুপুর ১২টা ৫৩ মিনিটে। এরপর থেকে তার ফোন বন্ধ এবং কোনো যোগাযোগ নেই।
ঘটনার পর নাঈমের পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ তার সম্ভাব্য রুট ধরে অনুসন্ধান চালাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ বলেন—
“নাঈম তার পরিবারের একমাত্র পুরুষ সদস্য। মা, স্ত্রী, কন্যা এবং বোন তার জন্য অপেক্ষা করছে। কেউ তাকে দেখে থাকলে নিকটস্থ থানায় অথবা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগের অনুরোধ করছি।”
-
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন