ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দৈনিক ডেসটিনির সাংবাদিক ও শিশু ভাগনী সাইফা

জিয়ানগরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ ও প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জিয়ানগরে পর'কীয়ার জেরে শাশুড়িকে হ'ত্যার অভিযোগ, গৃহবধূ সহ গ্রে'ফতার ২

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি &lrm

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার

পবিত্র ঈদুল আযহারের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক

বাসে আগুন দেওয়ার ঘটনায় বাসচালক দগ্ধ হয়ে মারা গেছেন

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় জুলহাস (৪০) নামে এক বাসচালক দগ্ধ হয়ে মারা গেছেন। সোমবার (১০ নভেম্বর) গভীর রাত তিনটার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। নিহত জুলহাসের বাড়ি একই এলাকার ভালুকজান গ্রামে হলেও তার বিস্তারিত পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি রাতের মধ্যে ভালুকজান পেট্রোল পাম্পের কাছে পার্কিং করে রাখা হয়েছিল। গভীর রাত হওয়ায় চালক জুলহাসসহ গাড়িতে থাকা মা ও তার সন্তান ভোরের অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিকভাবে একদল মুখোশধারী দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে মা ও ছেলে জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও চালক জুলহাস বাসের ভেতরেই আটকা পড়ে যায় এবং পুড়তে থাকা বাসের ভেতরেই তার মৃত্যু হয়।   খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও মৃতদেহ উদ্ধার করে।   ওসি রোকুনুজ্জামান আরও বলেন, “কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তে কাজ চলছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

বাসে আগুন দেওয়ার ঘটনায় বাসচালক দগ্ধ হয়ে মারা গেছেন

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৫

featured Image
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় জুলহাস (৪০) নামে এক বাসচালক দগ্ধ হয়ে মারা গেছেন। সোমবার (১০ নভেম্বর) গভীর রাত তিনটার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। নিহত জুলহাসের বাড়ি একই এলাকার ভালুকজান গ্রামে হলেও তার বিস্তারিত পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি রাতের মধ্যে ভালুকজান পেট্রোল পাম্পের কাছে পার্কিং করে রাখা হয়েছিল। গভীর রাত হওয়ায় চালক জুলহাসসহ গাড়িতে থাকা মা ও তার সন্তান ভোরের অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিকভাবে একদল মুখোশধারী দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে মা ও ছেলে জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও চালক জুলহাস বাসের ভেতরেই আটকা পড়ে যায় এবং পুড়তে থাকা বাসের ভেতরেই তার মৃত্যু হয়।   খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও মৃতদেহ উদ্ধার করে।   ওসি রোকুনুজ্জামান আরও বলেন, “কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তে কাজ চলছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।”

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল