ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সভা

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

খুদে মেসি’ নামে পরিচিত এই প্রতিভাবান বালক এবার পেয়েছে বড় সুযোগ—বিকেএসপি স্কলারশিপ।

চাঁদপুরের মতলব উত্তরের সাড়ে পাঁচআনি গ্রামের ছোট্ট ফুটবলার সোহান থেকে এখন দেশের আলোচিত নাম। সামাজিক মাধ্যমে ‘খুদে মেসি’ নামে পরিচিত এই প্রতিভাবান বালক এবার পেয়েছে জীবনের সবচেয়ে বড় সুযোগ—বিকেএসপি স্কলারশিপ। সোমবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, সোহানকে বিকেএসপিতে স্কলারশিপের আওতায় নেয়া হবে এবং তার পেশাদার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এটির মধ্য দিয়ে গ্রামের মাঠে খেলা এক শিশুর সামনে খুলে গেল দেশের সর্বোচ্চ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে ওঠার নতুন দিগন্ত। ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত সাফল্য নয় বরং গ্রামীণ প্রতিভা বিকাশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা।এর আগেই সোহানের ফুটবল স্কিলের ভিডিও ভাইরাল হয়ে সামাজিক মাধ্যমে আলোচিত হয়। ভিডিওটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপর তার নির্দেশে দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবল দল অধিনায়ক আমিনুল হক সোহানের দায়িত্ব নেন—তার পড়াশোনা এবং অনুশীলনের খরচও বহন করেন। এবার বিকেএসপির সুযোগ পাওয়ায় নতুন করে আলোচনায় এসেছে এই খুদে ফুটবলার। ---সোহানের বাবা মো. সোহেল প্রধান আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি গরিব মানুষ, কিন্তু কখনো ছেলের স্বপ্নকে আটকে রাখিনি। আজ অনেকে পাশে দাঁড়িয়েছে। ছেলেটা একদিন দেশের নাম উজ্জ্বল করবে—এই বিশ্বাস আমার আছে।” মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, “মতলবের একটি শিশু বিকেএসপিতে যাচ্ছে—এটা আমাদের জন্য গর্বের। প্রশাসনের পক্ষ থেকে পরিবারের পাশে সবসময় থাকব।” সোহানের বিকেএসপি স্কলারশিপের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উৎসবের আমেজ। স্থানীয় খেলোয়াড়, শিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের আশা—সোহান একদিন জাতীয় ফুটবলে নতুন ইতিহাস লিখবে। আর সবশেষে সোহানের মুখে একটাই স্বপ্ন— “আমি মেসির মতো খেলোয়াড় হতে চাই, বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে চাই।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

খুদে মেসি’ নামে পরিচিত এই প্রতিভাবান বালক এবার পেয়েছে বড় সুযোগ—বিকেএসপি স্কলারশিপ।

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৫

featured Image
চাঁদপুরের মতলব উত্তরের সাড়ে পাঁচআনি গ্রামের ছোট্ট ফুটবলার সোহান থেকে এখন দেশের আলোচিত নাম। সামাজিক মাধ্যমে ‘খুদে মেসি’ নামে পরিচিত এই প্রতিভাবান বালক এবার পেয়েছে জীবনের সবচেয়ে বড় সুযোগ—বিকেএসপি স্কলারশিপ। সোমবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, সোহানকে বিকেএসপিতে স্কলারশিপের আওতায় নেয়া হবে এবং তার পেশাদার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এটির মধ্য দিয়ে গ্রামের মাঠে খেলা এক শিশুর সামনে খুলে গেল দেশের সর্বোচ্চ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে ওঠার নতুন দিগন্ত। ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত সাফল্য নয় বরং গ্রামীণ প্রতিভা বিকাশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা।এর আগেই সোহানের ফুটবল স্কিলের ভিডিও ভাইরাল হয়ে সামাজিক মাধ্যমে আলোচিত হয়। ভিডিওটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। এরপর তার নির্দেশে দলের ক্রীড়াবিষয়ক সম্পাদক ও সাবেক জাতীয় ফুটবল দল অধিনায়ক আমিনুল হক সোহানের দায়িত্ব নেন—তার পড়াশোনা এবং অনুশীলনের খরচও বহন করেন। এবার বিকেএসপির সুযোগ পাওয়ায় নতুন করে আলোচনায় এসেছে এই খুদে ফুটবলার। ---সোহানের বাবা মো. সোহেল প্রধান আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি গরিব মানুষ, কিন্তু কখনো ছেলের স্বপ্নকে আটকে রাখিনি। আজ অনেকে পাশে দাঁড়িয়েছে। ছেলেটা একদিন দেশের নাম উজ্জ্বল করবে—এই বিশ্বাস আমার আছে।” মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, “মতলবের একটি শিশু বিকেএসপিতে যাচ্ছে—এটা আমাদের জন্য গর্বের। প্রশাসনের পক্ষ থেকে পরিবারের পাশে সবসময় থাকব।” সোহানের বিকেএসপি স্কলারশিপের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উৎসবের আমেজ। স্থানীয় খেলোয়াড়, শিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের আশা—সোহান একদিন জাতীয় ফুটবলে নতুন ইতিহাস লিখবে। আর সবশেষে সোহানের মুখে একটাই স্বপ্ন— “আমি মেসির মতো খেলোয়াড় হতে চাই, বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে চাই।”

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল