গৌরীপুরে বলাকা কমিউটার ট্রেনের (৪৯ নম্বর) ইঞ্জিনে হঠাৎ আগুন
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৫
ময়মনসিংহের গৌরীপুরে বলাকা কমিউটার ট্রেনের (৪৯ নম্বর) ইঞ্জিনে হঠাৎ আগুন লাগায় সাময়িকভাবে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
ইঞ্জিনে আগুন দেখা দিলে ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ট্রেন থামানো হয় এবং সবাইকে নিরাপদে নামিয়ে আনা হয়। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়ার দিকে যাচ্ছিল বলাকা কমিউটার ট্রেন। পথে আকস্মিকভাবে ইঞ্জিনে আগুন ধরে গেলে তা বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যাত্রীদের নামানো হয়।
“ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে। ইঞ্জিন পরিবর্তন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।”
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন