ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বুধবার, ১২ নভেম্বর ২০২৫

ইসলামী ব্যাংকের গ্রাহকদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশের হা'মলা গু'লিবিদ্ধ-৫০আ'হত শতাধিক

বেগমগঞ্জে সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দৈনিক ডেসটিনির সাংবাদিক ও শিশু ভাগনী সাইফা

জিয়ানগরে শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ ও প্রেমিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

জিয়ানগরে পর'কীয়ার জেরে শাশুড়িকে হ'ত্যার অভিযোগ, গৃহবধূ সহ গ্রে'ফতার ২

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণ কর্মসূচি &lrm

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন বিএনপি নেতা ফায়জুল কবির তালুকদার

পবিত্র ঈদুল আযহারের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক

সাভারে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন

সাভারে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সাভারের আশুলিয়ায় ভোররাতে দুর্বৃত্তদের হামলায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। এ সময় দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে পার্কিং অবস্থায় থাকা আলিফ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন হেলমেটধারী ব্যক্তি এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং পরপর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। বাসচালক মো. সাত্তার জানান, “আমি তখন গাড়ির ভেতরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফিয়ে নামি। তখন দেখি চারজন লোক মোটরসাইকেলে, সবাই হেলমেট পরা। আমি চিৎকার করলে তারা গুলি ছুড়ে পালিয়ে যায়।” এতে তিনি শরীরে আঘাত পান। বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, “এই বাসটাই ছিল আমার একমাত্র জীবিকার উৎস। কে বা কারা আমার এই ক্ষতি করল বুঝতে পারছি না। আমি তাদের বিচার চাই এবং সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছি।” ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, “খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং প্রায় ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি। চালক ছাড়া আর কেউ আহত হননি।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

সাভারে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

featured Image
সাভারে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন সাভারের আশুলিয়ায় ভোররাতে দুর্বৃত্তদের হামলায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। এ সময় দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে। বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে পার্কিং অবস্থায় থাকা আলিফ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন হেলমেটধারী ব্যক্তি এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং পরপর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। বাসচালক মো. সাত্তার জানান, “আমি তখন গাড়ির ভেতরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফিয়ে নামি। তখন দেখি চারজন লোক মোটরসাইকেলে, সবাই হেলমেট পরা। আমি চিৎকার করলে তারা গুলি ছুড়ে পালিয়ে যায়।” এতে তিনি শরীরে আঘাত পান। বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, “এই বাসটাই ছিল আমার একমাত্র জীবিকার উৎস। কে বা কারা আমার এই ক্ষতি করল বুঝতে পারছি না। আমি তাদের বিচার চাই এবং সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছি।” ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, “খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং প্রায় ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি। চালক ছাড়া আর কেউ আহত হননি।”

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল