ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

জিয়ানগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জিয়ানগরে ফ্যামিলি কার্ডের জরিপ সংক্রান্ত দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সভা

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজাপুরে বিএনপির আনন্দ মিছিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজাপুরে বিএনপির আনন্দ মিছিল মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাইপাস মোড়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে পথসভায় পরিণত হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। পথসভায় বক্তব্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত বলেন, “২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু বিএনপির জন্য নয়, বরং দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ সময় নির্বাসনে থাকার পর তাঁর দেশে ফেরা গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি ও আশার সঞ্চার করবে। বিএনপি আজ ঐক্যবদ্ধ, রাজপথেই প্রমাণ হবে জনগণ কার পাশে আছে। তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।” এর আগে রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর রাজাপুর উপজেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজাপুর উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কর্নেল মোস্তাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সহসভাপতি মাসুম মোল্লা, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ মিরা, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম নয়ন, রাজাপুর উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক মোল্লাসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। মোঃ মাহিন খান ঝালকাঠি প্রতিনিধি তারিখঃ ১৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজাপুরে বিএনপির আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল