বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ড
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫
মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ড, এয়ার কন্ডিশনার বিস্ফোরণেই সূত্রপাত
মেহেরপুর শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাসভবনের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়, আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসভবনের এয়ার কন্ডিশনার বিস্ফোরণের ফলেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ডাইনিং স্পেসে থাকা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন,
> “আমি তখন অফিসে ছিলাম। বাসার গার্ড আমাকে ফোনে আগুন লাগার খবর দিলে দ্রুত ফায়ার সার্ভিসকে জানাই। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন