শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ইউনূস নিজের সই করা সনদই লঙ্ঘন করেছেন: বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৫
ইউনূস নিজের সই করা সনদই লঙ্ঘন করেছেন: বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ
--অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজের স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, “গত ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা নিজেই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিলেন। আজকের ভাষণের মাধ্যমে তিনি সেই সনদই লঙ্ঘন করেছেন।”
এর আগে ড. ইউনূস তার ভাষণে ঘোষণা দেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। পাশাপাশি সংসদ হবে দ্বিকক্ষবিশিষ্ট, যেখানে প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে।
এ বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “উচ্চকক্ষ গঠনের এই পদ্ধতি ‘নোট অব ডিসেন্ট’-এর মাধ্যমে ইতোমধ্যে ঐকমত্য কমিশনে নিষ্পত্তি হয়েছে। সেটি নতুন করে চাপিয়ে দেওয়া সনদের পরিপন্থী।” তিনি আরও জানান, “সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো নতুন সংস্থা গঠনের ধারণা ঐকমত্য কমিশনের আলোচনায় ছিল না—এটি সম্পূর্ণ নতুন প্রস্তাব।”
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য জানান, দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাতে জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন