ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

বিএনপিতে ১৭ নেতার বহিষ্কারাদেশ ও স্থগিতাদেশ প্রত্যাহার

বিএনপিতে ১৭ নেতার বহিষ্কারাদেশ ও স্থগিতাদেশ প্রত্যাহার দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আগে বহিষ্কৃত বা স্থগিত হওয়া ১৭ নেতার বিরুদ্ধে গৃহীত শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদন ও জেলা পর্যায়ের সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে বহিষ্কারাদেশ ও পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে তাদের সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। সদস্য পদ ফিরে পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন— নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, দিনাজপুরের বিরল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. সাদেক আলী, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মোসা. ফিরোজা বেগম সোনা, হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহিন।   তালিকায় আরও আছেন— ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হাওলাদার, চাঁপাইনবাবগঞ্জের সাবেক সদস্য মো. বাবর আলী বিশ্বাস, ভোলাহাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, চট্টগ্রামের জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কামাল উদ্দিন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য মো. শহিদুল ইসলাম আজম, নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন, সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য মো. জামাল উদ্দিন গাজী, এবং কুমিল্লা দক্ষিণ জেলার নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মাজহারুল ইসলাম। এ ছাড়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মজিবুল হোসেন মারুফ ও সাধারণ সম্পাদক নকিব ফজলে রাব্বি মাখনের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের ভিত্তিতে তাদের স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বিএনপিতে ১৭ নেতার বহিষ্কারাদেশ ও স্থগিতাদেশ প্রত্যাহার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল