শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ভুটানের প্রধানমন্ত্রীর
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫
সাভার স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ভুটানের প্রধানমন্ত্রীর
বাংলাদেশে রাষ্ট্রীয় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শনিবার (২২ নভেম্বর) সকালেই তিনি স্মৃতিসৌধে পৌঁছে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তাকে স্বাগত জানান এবং সফরসঙ্গীদের সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা।
দিনের শুরুতেই ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। ফুলেল শুভেচ্ছা ও ‘গার্ড অব অনার’ দিয়ে তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
টানের প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা ও আঞ্চলিক সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন