ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ২২ নভেম্বর ২০২৫

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে আমবাগ বাবুর্চি মোড় এলাকায় আগুন দেখা দিলে দ্রুত চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুরুতে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুই ইউনিট ও পরে গাজীপুর চৌরাস্তা স্টেশন থেকে আরও দুই ইউনিট যোগ দেয়।   প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঝুট উপকরণ থাকার কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।   ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, আগুন নেভানো হয়েছে, তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত করা হবে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫

featured Image
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে আমবাগ বাবুর্চি মোড় এলাকায় আগুন দেখা দিলে দ্রুত চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুরুতে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুই ইউনিট ও পরে গাজীপুর চৌরাস্তা স্টেশন থেকে আরও দুই ইউনিট যোগ দেয়।   প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল সাড়ে ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঝুট উপকরণ থাকার কারণে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।   ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, আগুন নেভানো হয়েছে, তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ নিশ্চিত করা হবে

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল