ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ২৩ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে বাড়ছে জাতীয় ঝুঁকি: সতর্কতায় তেল–গ্যাস কূপে ৪৮ ঘণ্টার খনন বন্ধ

ভূমিকম্পে বাড়ছে জাতীয় ঝুঁকি: সতর্কতায় তেল–গ্যাস কূপে ৪৮ ঘণ্টার খনন বন্ধ” :ভূমিকম্পজনিত ঝুঁকি বিবেচনায় দেশের সব তেল–গ্যাস অনুসন্ধান কূপে আগামী ৪৮ ঘণ্টার জন্য খনন কাজ বন্ধের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রোববার (২৩ নভেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো জরুরি খুদে বার্তায় বিষয়টি জানানো হয়। তবে খনন কাজ স্থগিত থাকলেও জ্বালানি সরবরাহ বা গ্রাহক পর্যায়ে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ। এর আগে দুই দিনে চারবার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলা। এতে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থাপনায় ফাটল, ভবন হেলে পড়া এবং অবকাঠামোগত ক্ষতির খবরও পাওয়া গেছে। ভূকম্পনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রও। বিশেষজ্ঞদের মতে, ইন্দো–বার্মা সাবডাকশন জোন ও ডাউকি ফল্ট—এই দুটি শক্তিশালী উৎসের কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। এর সঙ্গে রাজধানীর অপরিকল্পিত নগরায়ন ও ভূমিকম্প-অসহনশীল ভবনের ব্যাপক বিস্তার পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। পরপর ভূমিকম্পে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সতর্কতা ও পূর্বপ্রস্তুতি বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ জুলাই ২০২৬

ভূমিকম্পে বাড়ছে জাতীয় ঝুঁকি: সতর্কতায় তেল–গ্যাস কূপে ৪৮ ঘণ্টার খনন বন্ধ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image
ভূমিকম্পে বাড়ছে জাতীয় ঝুঁকি: সতর্কতায় তেল–গ্যাস কূপে ৪৮ ঘণ্টার খনন বন্ধ” :ভূমিকম্পজনিত ঝুঁকি বিবেচনায় দেশের সব তেল–গ্যাস অনুসন্ধান কূপে আগামী ৪৮ ঘণ্টার জন্য খনন কাজ বন্ধের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রোববার (২৩ নভেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো জরুরি খুদে বার্তায় বিষয়টি জানানো হয়। তবে খনন কাজ স্থগিত থাকলেও জ্বালানি সরবরাহ বা গ্রাহক পর্যায়ে কোনো ধরনের প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ। এর আগে দুই দিনে চারবার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলা। এতে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থাপনায় ফাটল, ভবন হেলে পড়া এবং অবকাঠামোগত ক্ষতির খবরও পাওয়া গেছে। ভূকম্পনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রও। বিশেষজ্ঞদের মতে, ইন্দো–বার্মা সাবডাকশন জোন ও ডাউকি ফল্ট—এই দুটি শক্তিশালী উৎসের কারণে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। এর সঙ্গে রাজধানীর অপরিকল্পিত নগরায়ন ও ভূমিকম্প-অসহনশীল ভবনের ব্যাপক বিস্তার পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। পরপর ভূমিকম্পে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সতর্কতা ও পূর্বপ্রস্তুতি বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল