ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ২৩ নভেম্বর ২০২৫

লেভেল প্লেয়িং ফিল্ড নেই—আগামী নির্বাচন নিয়ে উদ্বেগ জানালেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম”

লেভেল প্লেয়িং ফিল্ড নেই—আগামী নির্বাচন নিয়ে উদ্বেগ জানালেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম” আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না থাকার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, “জাতীয় নাগরিক পার্টি তার স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের মূল শক্তি সাধারণ মানুষ। তাদের আস্থা ও সহযোগিতাতেই আজ আমরা এখানে।” তিনি জানান, মানুষের আস্থা ও ভরসাকেই সামনে রেখে এনসিপি ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রায় এগোতে চায়। নির্বাচনে সমতল প্রতিযোগিতার পরিবেশ না থাকার বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, তা আমরা দেখতে পাচ্ছি না। এ বিষয়ে আমরা আগেই সতর্ক করেছিলাম।” তিনি অভিযোগ করেন, দেশে বহু বছর ধরে নির্বাচনী সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, কালো টাকা ও মাসল পাওয়ারের প্রভাব দেখা যাচ্ছে। অতীতে ‘ফ্যাসিবাদী সময়ে’ মানুষ ভোটাধিকার থেকেও বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “এই নির্বাচন যাতে স্বচ্ছ, সুষ্ঠু ও গণতান্ত্রিক হয়—এটাই আমাদের আশা। তরুণ, স্বপ্নবাজ এবং দেশপ্রেমী মানুষদের সংসদে দেখতে চাই।” এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের যে দৃঢ় অবস্থান দরকার, তা দেখা যাচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক পক্ষ প্রকাশ্যে প্রশাসন দখলের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলেও দাবি করেন তিনি। ‘জুলাই সনদ’ প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক দরকষাকষির কারণে বহু দল মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। যারা একসময় ঘনিষ্ঠ ছিল, তারাই এখন একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এতে নির্বাচন সাজানো বা ভাগাভাগির প্রক্রিয়ায় পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, “এভাবে নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।” জোট রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, নীতি–আদর্শে এক হলে যে কোনো দলের সঙ্গে আলোচনা হতে পারে। জনগণের মতামত নিয়েই যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

লেভেল প্লেয়িং ফিল্ড নেই—আগামী নির্বাচন নিয়ে উদ্বেগ জানালেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম”

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image
লেভেল প্লেয়িং ফিল্ড নেই—আগামী নির্বাচন নিয়ে উদ্বেগ জানালেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম” আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না থাকার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, “জাতীয় নাগরিক পার্টি তার স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের মূল শক্তি সাধারণ মানুষ। তাদের আস্থা ও সহযোগিতাতেই আজ আমরা এখানে।” তিনি জানান, মানুষের আস্থা ও ভরসাকেই সামনে রেখে এনসিপি ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রায় এগোতে চায়। নির্বাচনে সমতল প্রতিযোগিতার পরিবেশ না থাকার বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, তা আমরা দেখতে পাচ্ছি না। এ বিষয়ে আমরা আগেই সতর্ক করেছিলাম।” তিনি অভিযোগ করেন, দেশে বহু বছর ধরে নির্বাচনী সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, কালো টাকা ও মাসল পাওয়ারের প্রভাব দেখা যাচ্ছে। অতীতে ‘ফ্যাসিবাদী সময়ে’ মানুষ ভোটাধিকার থেকেও বঞ্চিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “এই নির্বাচন যাতে স্বচ্ছ, সুষ্ঠু ও গণতান্ত্রিক হয়—এটাই আমাদের আশা। তরুণ, স্বপ্নবাজ এবং দেশপ্রেমী মানুষদের সংসদে দেখতে চাই।” এনসিপি আহ্বায়ক অভিযোগ করেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের যে দৃঢ় অবস্থান দরকার, তা দেখা যাচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক পক্ষ প্রকাশ্যে প্রশাসন দখলের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলেও দাবি করেন তিনি। ‘জুলাই সনদ’ প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক দরকষাকষির কারণে বহু দল মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। যারা একসময় ঘনিষ্ঠ ছিল, তারাই এখন একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এতে নির্বাচন সাজানো বা ভাগাভাগির প্রক্রিয়ায় পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, “এভাবে নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।” জোট রাজনীতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, নীতি–আদর্শে এক হলে যে কোনো দলের সঙ্গে আলোচনা হতে পারে। জনগণের মতামত নিয়েই যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল