ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

ঢাকায় যাত্রীবাহী বাসে হঠাৎ অভিযান, উদ্ধার ১৪ হাজার ইয়াবা

ঢাকায় যাত্রীবাহী বাসে হঠাৎ অভিযান, উদ্ধার ১৪ হাজার ইয়াবা রাজধানীতে চলন্ত যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ১৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার (২৪ নভেম্বর) ভোরের দিকে মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করে ডিএনসির রমনা সার্কেলের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক জাকির হোসেন। গ্রেপ্তার হওয়া দু’জন হলেন—মো. পারভেজ মোশারফ (২৩) এবং মো. মেজবাহ উদ্দিন (২১)। ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহমেদ জানান, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান ঢাকায় আসছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেইডিং টিম ভোর সাড়ে ৫টার দিকে আসাদগেট ট্রাফিক বক্সের সামনে অবস্থান নেয়। কিছুক্ষণ পর সৌদিয়া পরিবহনের গাবতলীগামী একটি বাস থামানো হয়। তল্লাশির সময় বাসের বি-৩ ও বি-৪ সিটে থাকা দুই যাত্রীকে সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও মালামাল তল্লাশি করা হয়। এ সময় লুকিয়ে রাখা ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় এবং সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনই দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান উপপরিচালক শামীম আহমেদ। কক্সবাজার থেকে তারা নিয়মিত মাদক এনে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করত। এ ঘটনায় পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১৯ জুলাই ২০২৬

ঢাকায় যাত্রীবাহী বাসে হঠাৎ অভিযান, উদ্ধার ১৪ হাজার ইয়াবা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image
ঢাকায় যাত্রীবাহী বাসে হঠাৎ অভিযান, উদ্ধার ১৪ হাজার ইয়াবা রাজধানীতে চলন্ত যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ১৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। সোমবার (২৪ নভেম্বর) ভোরের দিকে মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করে ডিএনসির রমনা সার্কেলের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক জাকির হোসেন। গ্রেপ্তার হওয়া দু’জন হলেন—মো. পারভেজ মোশারফ (২৩) এবং মো. মেজবাহ উদ্দিন (২১)। ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক শামীম আহমেদ জানান, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান ঢাকায় আসছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেইডিং টিম ভোর সাড়ে ৫টার দিকে আসাদগেট ট্রাফিক বক্সের সামনে অবস্থান নেয়। কিছুক্ষণ পর সৌদিয়া পরিবহনের গাবতলীগামী একটি বাস থামানো হয়। তল্লাশির সময় বাসের বি-৩ ও বি-৪ সিটে থাকা দুই যাত্রীকে সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও মালামাল তল্লাশি করা হয়। এ সময় লুকিয়ে রাখা ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় এবং সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনই দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান উপপরিচালক শামীম আহমেদ। কক্সবাজার থেকে তারা নিয়মিত মাদক এনে রাজধানীর বিভিন্ন স্থানে সরবরাহ করত। এ ঘটনায় পরিদর্শক জাকির হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল