মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
এয়ার অ্যাম্বুলেন্স স্ট্যান্ডবাই, রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ”
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫
এয়ার অ্যাম্বুলেন্স স্ট্যান্ডবাই, রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার গভীর উদ্বেগ”
---হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। প্রয়োজনীয় শারীরিক অবস্থার উন্নতি ঘটলেই তাকে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি জানান, দেশের বাইরে বিভিন্ন হাসপাতালের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করা হয়েছে। পাশাপাশি এয়ার অ্যাম্বুলেন্সও সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি দেশবাসীর কাছে তার রোগমুক্তি কামনা করে দোয়া চান। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়ার খোঁজখবর নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে বলেন।
তারপর আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং বিশেষ সহকারী মনির হায়দার হাসপাতালে গিয়ে চিকিৎসাসংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
প্রসঙ্গত, প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতাসহ নানা অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে নিউমোনিয়া সংক্রমণ বাড়ার ঝুঁকিতে ২৭ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, বয়সজনিত কারণে সুস্থ হতে সময় লাগছে। ইতোমধ্যে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসা বিষয়ে লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস হাসপাতালের বিশেষজ্ঞরাও ভার্চুয়ালি আলোচনায় অংশ নিচ্ছেন।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন