বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আসিফ আকবরের আবেগঘন পোস্ট, আলোচনায় রাজনৈতিক বার্তাও”
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আসিফ আকবরের আবেগঘন পোস্ট, আলোচনায় রাজনৈতিক বার্তাও”
---বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে আবেগঘন একটি পোস্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। শনিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে তিনি এই দীর্ঘ রাজনৈতিক ও মানবিক বার্তাটি শেয়ার করেন, যা মুহূর্তেই আলোচনায় উঠে আসে।
আসিফ আকবর লিখেছেন, দেশে ‘ফ্যাসিবাদের সূতিকাগার’ তৈরি হয়েছিল একদলীয় শাসনব্যবস্থার মাধ্যমে। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে নতুন পথে নিয়ে যান বলে উল্লেখ করেন তিনি। জিয়ার মৃত্যুর পর তৎকালীন একটি মন্তব্য—‘আই অ্যাম নট আনহ্যাপি’—তুলে এনে তিনি লেখেন, সেই ইতিহাস এখনো ভুলে যায়নি দেশবাসী।
খালেদা জিয়াকে “জাতীয় ঐক্যের প্রতীক”—বলে উল্লেখ করে তিনি লিখেছেন,
“বেগম জিয়া ফ্যাসিস্টদের জেল-জুলুম সহ্য করেছেন, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাননি।”
তার বর্তমান শারীরিক অবস্থাকে “গুরুতর” উল্লেখ করে তিনি জানান, দেশের সর্বস্তরের মানুষ আজ তার সুস্থতার জন্য দোয়া করছেন।
সেই সাথে তিনি সমালোচনা করেন তাদের, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কেন বর্তমানে মায়ের পাশে নেই।
আসিফ লিখেছেন,
“তারেক রহমান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত রাজনীতিক। ১/১১ এর সময় যে নির্মমতার শিকার হয়েছেন, তা দেশের মানুষ ভুলে যায়নি।”তিনি আরও বলেন, নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক পরিস্থিতি অনুকূল হলেই তারেক রহমান দেশে ফিরবেন। কোনো আবেগী সিদ্ধান্তে তাকে নতুন কোনো ‘রাজনৈতিক খেলায়’ ফেলানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষভাগে খালেদা জিয়ার প্রতি দোয়া জানিয়ে আসিফ আকবর লেখেন,
“বেগম খালেদা জিয়া আপোষহীন লড়াকু জননেত্রী। মহান আল্লাহ নিশ্চয়ই তার সহায় হবেন। দেশের মানুষ আজ তার জন্য কাঁদছে। আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন।”
আবেগঘন এই পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই সাড়া ফেলে দেয় ফেসবুকে, রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন আলোচনা।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন