ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : রোববার, ৩০ নভেম্বর ২০২৫

চাঁদা দিতে অস্বীকৃতিতে এলোপাতাড়ি কোপ: মধ্যমা আঙুল হারালেন রিমা খাতুন”

চাঁদা দিতে অস্বীকৃতিতে এলোপাতাড়ি কোপ: মধ্যমা আঙুল হারালেন রিমা খাতুন” -মাগুরায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় রিমা খাতুন (৩০) নামে এক নারী দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। শনিবার সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার ডান হাতের মধ্যমা আঙুলের মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের অন্যান্য অংশেও গুরুতর জখম রয়েছে। স্থানীয়রা জানান, হামলার পর রক্তাক্ত অবস্থায় রিমাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন। এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়দের দাবি, এলাকায় চাঁদাবাজদের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। তাঁরা দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

চাঁদা দিতে অস্বীকৃতিতে এলোপাতাড়ি কোপ: মধ্যমা আঙুল হারালেন রিমা খাতুন”

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image
চাঁদা দিতে অস্বীকৃতিতে এলোপাতাড়ি কোপ: মধ্যমা আঙুল হারালেন রিমা খাতুন” -মাগুরায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় রিমা খাতুন (৩০) নামে এক নারী দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। শনিবার সকালে কথাকাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার ডান হাতের মধ্যমা আঙুলের মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। শরীরের অন্যান্য অংশেও গুরুতর জখম রয়েছে। স্থানীয়রা জানান, হামলার পর রক্তাক্ত অবস্থায় রিমাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন। এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়দের দাবি, এলাকায় চাঁদাবাজদের তৎপরতা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। তাঁরা দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল