ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও সভা

কুড়িগ্রামের কচাকাটায় ১৩৬ বছর বয়সী শতবর্ষী হোসেন মন্ডল দম্পতির মানবেতর জীবনযাপনের খবর পেয়ে পাশে দাঁড়াল ‘মানবিক রশিদ মন্ডল ফাউন্ডেশন

জিয়ানগরে মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

জিয়ানগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনের সময় ভারপ্রাপ্ত ইউএনও অনুপস্থিত, ক্ষোভ বিএনপি নেতা ও আয়োজকদের

নাসিরনগরে দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রা'সের প্রতিবাদে বিএনপির বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ

আদালতের নির্দেশে এফআইআর, তবুও প্রকাশ্যে আসামিরা; প্রাণনাশের হুমকির অভিযোগে আতঙ্কে পরিবার।

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

নোয়াখালীতে বিদেশি ম'দসহ আ'টক ১ ‎

স্কুলিং মডেল নয়, ঐতিহ্যের মর্যাদা চাই’—সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের

স্কুলিং মডেল নয়, ঐতিহ্যের মর্যাদা চাই’—সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের ---প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’–এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভে নেমেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তারা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে নিউমার্কেট–মিরপুর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বলছেন, ঢাকা কলেজসহ সাত সরকারি কলেজ বহুদিন ধরে নিজেদের ঐতিহ্য ও স্বকীয়তায় প্রতিষ্ঠিত। শত বছরের সুনাম, আলাদা শিক্ষা–পরিবেশ ও পরিচিতিকে ‘স্কুলিং মডেল’-এর ভেতরে বাধ্যতামূলকভাবে ঢুকিয়ে দিলে সেই ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। উপরন্তু, এই সিদ্ধান্ত নেওয়ার সময় কোনো অংশীজনের মতামতও নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। আন্দোলনরত শিক্ষার্থী ফরহাদ রানা সজিব জানান, নতুন কাঠামো চাপিয়ে দিলে প্রশাসনিক জটিলতা, শিক্ষক সংকট ও অবকাঠামোর ঘাটতি আরও প্রকট হবে। আরেক শিক্ষার্থী নাসিম হায়দার বলেন, ‘আমরা ইউনিভার্সিটি চাই, কিন্তু স্কুলিং মডেলে নয়—অধিভুক্ত কলেজভিত্তিক কাঠামোতে হলে সেটাই সঠিক হবে।’ সরকার ইতোমধ্যে রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চশিক্ষার মান বাড়ানো, প্রশাসনিক জটিলতা কমানো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপর চাপ হ্রাস করতেই এই উদ্যোগ। ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত কমিটি এর কাঠামো তৈরি করছে, আর সংসদ না থাকায় অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ আকারে আইন জারির প্রস্তুতিও নিচ্ছে। প্রকাশিত খসড়া অনুসারে, সাত কলেজকে চারটি ‘স্কুলে’ বিভক্ত করে ইন্টারডিসিপ্লিনারি কাঠামোয় উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত পাঠদান চালুর প্রস্তাব করা হয়েছে।   শিক্ষার্থীরা বলছেন, এই নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো প্রয়োগের আগে তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে, নইলে ঐতিহ্য ও শিক্ষা–পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

স্কুলিং মডেল নয়, ঐতিহ্যের মর্যাদা চাই’—সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষার্থীদের

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল