দুবাইয়ে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ২ হাজারের বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছেন
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৫
অনলাইন ডেস্ক -
দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের এক ঘোষণায় জানানো হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের মধ্যে বিশ্বের ৯৮টি ভিন্ন সাংস্কৃতিক পটভূমির ২ হাজারেরও বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
এ সময় মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার ৬৩টি সংস্কৃতির অংশগ্রহণকারীদের জন্য নানা শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করে, যার মাধ্যমে ৮০১ জন পুরুষ ও নারী শিক্ষার্থী ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ করেন।
এছাড়া সদ্য ইসলাম গ্রহণকারী ২৫১ জন নতুন মুসলিমকে পুনর্বাসন ও সহায়তামূলক কর্মসূচির আওতায় আনা হয়েছে, যাতে তারা একটি নিরাপদ, আন্তরিক ও শিক্ষাবান্ধব পরিবেশে ইসলামের জ্ঞান অর্জন করে আত্মবিশ্বাসের সঙ্গে নতুন জীবনের যাত্রা শুরু করতে পারেন।
এ উদ্যোগ বিশ্বব্যাপী ইসলামের প্রতি মানুষের আগ্রহ ও দুবাইয়ের সহনশীল ও সহায়ক পরিবেশকে তুলে ধরে।
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন